Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো বিশাল সাপ, আতঙ্কে পরিবার মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা বন্যার পর আজ থেকে চট্টগ্রামে ফের শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি এলএনজি সরবরাহ বন্ধ, ঢাকার সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বাঁশখালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

  • Reporter Name
  • সময়: ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়।

মুন্সিগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা জানান, বুধবার সন্ধ্যায় দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশনা পাওয়া যায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে কারাগার থেকে বের করা হয়। তাঁর নিরাপত্তায় পুলিশের দুটি গাড়ি ও একটি প্রিজন ভ্যানে মোট ৩৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।

কলাবাগানের বাসায় নেওয়া হয়েছে স্বামীর মরদেহ

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়েছে। সেখানেই স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন দীপু মনি।

পরে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।

কারাগারের বাইরে স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে দীপু মনি একাধিকবার আবেদন করেছিলেন। আদালতে তাঁকে হাজির করা হলে অসুস্থ তৌফিক নেওয়াজ স্ট্রেচারে করে সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন।

আরও পড়ুনঃ  মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক

মেয়ের আবেদনে মঞ্জুর হয় প্যারোল

স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্ত করতে বুধবার সকাল থেকেই মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেন তাঁর মেয়ে তানী দীপাবলি এবং আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

এর আগে আইনজীবীর পক্ষ থেকে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

সময়: ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। কারাগার থেকে বের হওয়ার পর তাঁকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়।

মুন্সিগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা জানান, বুধবার সন্ধ্যায় দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশনা পাওয়া যায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে কারাগার থেকে বের করা হয়। তাঁর নিরাপত্তায় পুলিশের দুটি গাড়ি ও একটি প্রিজন ভ্যানে মোট ৩৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন। নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।

কলাবাগানের বাসায় নেওয়া হয়েছে স্বামীর মরদেহ

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়েছে। সেখানেই স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন দীপু মনি।

পরে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।

কারাগারের বাইরে স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে দীপু মনি একাধিকবার আবেদন করেছিলেন। আদালতে তাঁকে হাজির করা হলে অসুস্থ তৌফিক নেওয়াজ স্ট্রেচারে করে সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন।

আরও পড়ুনঃ  অর্থবছরের সময় বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন হিসাব বছর