Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঢাকার আরও ৫০ মোড়ে বসছে এআই সংকেতবাতি, ব্যয় প্রায় ১০০ কোটি টাকা দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগে মিলল ১৫ লিটার বিদেশি মদ রিজার্ভে স্বস্তির হাওয়া, ৩৭ বিলিয়ন ডলারের ঘর ছাড়াল বৈদেশিক মুদ্রার মজুত চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

  • Reporter Name
  • সময়: ১২:১৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View

জামালপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত একেএম ছামিউল হক (২৮) জামালপুর জজ আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।

নিহত ছামিউল হক নেত্রকোনার সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। তিনি প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরে ফিরছিলেন।

চাকা ফুটো হয়ে সড়কে থেমেছিল ট্রাক

পুলিশের ভাষ্য অনুযায়ী, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখেই ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় প্রাইভেটকারের ভেতরে থাকা সহকারী জজ ছামিউল হক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন গাড়ির চালক ইদ্রিস আলী।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২!!
Tag :
জনপ্রিয় নিউজ

ঢাকার আরও ৫০ মোড়ে বসছে এআই সংকেতবাতি, ব্যয় প্রায় ১০০ কোটি টাকা

সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

সময়: ১২:১৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

জামালপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত একেএম ছামিউল হক (২৮) জামালপুর জজ আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।

নিহত ছামিউল হক নেত্রকোনার সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। তিনি প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরে ফিরছিলেন।

চাকা ফুটো হয়ে সড়কে থেমেছিল ট্রাক

পুলিশের ভাষ্য অনুযায়ী, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখেই ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় প্রাইভেটকারের ভেতরে থাকা সহকারী জজ ছামিউল হক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন গাড়ির চালক ইদ্রিস আলী।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত ১৫