
মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন৷ এসময় আহত হয়েছেন আরো দুই জন।
আজ রবিবার সকাল ৮ টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে৷ সেখানে সকাল আটটার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়৷
এতে ট্রাকের কেবিন দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরে থাকা চালক- হেলাপারসহ চারজন আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কেবিন কেটে তাদেরকে উদ্ধার করে।ইতিমধ্যে কেবিনে আটকা পড়া অবস্থায় তিন জন মারা যান।গুরুতর আহত দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।।
Reporter Name 




























