Dhaka ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার জেরে উত্তেজনা, নিরাপত্তাহীনতার অভিযোগ জামালপুরে এম এ রশিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান: ১০ লাখ টাকার পণ্য জব্দ, কারখানা সিলগালা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ হোটেল শ্রমিকদের ন্যায্য চুক্তির দাবির আন্দোলনে গভর্নর ক্যাথি হোচুলের সমর্থন ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে, ইউনিয়নের অর্জন সামনে আনার আহ্বান হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

১০০ ফুট জাতীয় পতাকা নিয়ে কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিল

  • Reporter Name
  • সময়: ০৭:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৩ Time View

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ):

১০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে কলকাতার দক্ষিণ অংশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় দক্ষিণ কলকাতা বিজেপির উদ্যোগে এবং রাসবিহারী মণ্ডলের আহ্বানে গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, ‘ককরোচ গ্যাং’ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিজেপি কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর সিকদার, অনুপম চক্রবর্তীসহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও সংগঠন দেশের মধ্যে বিভাজন ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির ঘোষণা দেন।

বক্তারা আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা রাজনৈতিক বিরোধীদের সতর্ক থাকার আহ্বান জানান।

মিছিলটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়, তারা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করেছেন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেখা যায়। অনুষ্ঠানে বিজেপির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি
Tag :
জনপ্রিয় নিউজ

নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ

১০০ ফুট জাতীয় পতাকা নিয়ে কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিল

সময়: ০৭:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ):

১০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে কলকাতার দক্ষিণ অংশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় দক্ষিণ কলকাতা বিজেপির উদ্যোগে এবং রাসবিহারী মণ্ডলের আহ্বানে গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, ‘ককরোচ গ্যাং’ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিজেপি কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর সিকদার, অনুপম চক্রবর্তীসহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও সংগঠন দেশের মধ্যে বিভাজন ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির ঘোষণা দেন।

বক্তারা আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা রাজনৈতিক বিরোধীদের সতর্ক থাকার আহ্বান জানান।

মিছিলটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়, তারা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করেছেন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেখা যায়। অনুষ্ঠানে বিজেপির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে, ইউনিয়নের অর্জন সামনে আনার আহ্বান