Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার জেরে উত্তেজনা, নিরাপত্তাহীনতার অভিযোগ জামালপুরে এম এ রশিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান: ১০ লাখ টাকার পণ্য জব্দ, কারখানা সিলগালা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ হোটেল শ্রমিকদের ন্যায্য চুক্তির দাবির আন্দোলনে গভর্নর ক্যাথি হোচুলের সমর্থন ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে, ইউনিয়নের অর্জন সামনে আনার আহ্বান হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • সময়: ১১:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৭ Time View

গোয়াইনঘাট প্রতিনিধি: মো. মনিরুজ্জামান মনির

সিলেট সীমান্তে চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ে গত ২৭ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সিলেট সীমান্তে চোরাচালান রাজনৈতিক ছত্রছায়ায়’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবেদনে সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াংকে সীমান্ত এলাকার চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত, অবৈধ বালু-পাথর উত্তোলনকারী এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারী হিসেবে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও দাবি করেন, প্রতিবেদনে নেরোলা থমসন ওরফে জমিদারনীকে স্টেলিন তারিয়াংয়ের মা হিসেবে উল্লেখ করা হলেও তিনি প্রকৃতপক্ষে তার ফুফু। এছাড়া তাকে পূর্ব জাফলং ইউনিয়নের বাসিন্দা বলা হলেও তিনি মধ্য জাফলং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, স্টেলিন তারিয়াংয়ের সঙ্গে চোরাচালান বা সীমান্ত-সংক্রান্ত কোনো অপরাধের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে তাকে চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে উপস্থাপন করা হলেও এর পক্ষে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

তাদের আরও অভিযোগ, সংবাদ প্রকাশের আগে স্টেলিন তারিয়াংয়ের বক্তব্য নেওয়া হলেও তার বক্তব্যের একটি অংশ প্রকাশ করে বাকি অংশ বাদ দেওয়া হয়েছে এবং মনগড়া তথ্য সংযোজন করে সংবাদ পরিবেশন করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

লিখিত বক্তব্যে বলা হয়, স্টেলিন তারিয়াং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন এবং এলাকায় তিনি একজন সৎ ও সমাজসেবামূলক ব্যক্তি হিসেবে পরিচিত।

বক্তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে দল ও স্টেলিন তারিয়াংয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করিয়েছে।

আরও পড়ুনঃ  রৌমারীতে গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ

সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, সহ-সাধারণ সম্পাদক জি এম শফিক, সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য সাহেদ আহমদ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, এ সংবাদে উল্লিখিত বক্তব্যগুলো সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের দাবি ও অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনের প্রকাশক বা অন্য পক্ষের বক্তব্য এতে অন্তর্ভুক্ত নয়।

Tag :
জনপ্রিয় নিউজ

নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ

উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন

সময়: ১১:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬