Dhaka ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড প্রকল্পে বালু উত্তোলনে ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নারী কেলেঙ্কারিতে বহিষ্কৃত সেই আরিফকে বিআইডব্লিউটিএর ক্রয় ও সংরক্ষণ বিভাগে পদায়ন পলাশবাড়ীতে মানসম্মত ওষুধ বিক্রয় ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু, দেড় ঘণ্টা পর মরদেহ উদ্ধার হোয়াইক্যংয়ের কাটাখালী সীমান্তে আপন দুই ভাইয়ের মাদক সিন্ডিকেটের অভিযোগ কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার কালিয়াকৈরে ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক ভোলাহাটে খাদ্য গুদামের সামনে ইয়াবা সেবনকালে হাতেনাতে ৪ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরকার জনগণের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করছে: মাওলানা এটিএম মাছুম

  • Reporter Name
  • সময়: ১১:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫ Time View

চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সরকার শেখ হাসিনার মতো জনগণের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি অভিযোগ করেন, বিএনপির কাঁধে স্বৈরাচারী ভূত চেপে বসেছে এবং গণভোটের গণরায় বাস্তবায়নের পরিবর্তে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) চাঁদপুর শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটিএম মাছুম বলেন, বিএনপি সরকারের কার্যকলাপে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামতে হতে পারে। তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে নতুন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং জনগণকে স্বাবলম্বী করার পরিবর্তে গোলাম বানানোর চেষ্টা চলছে।

চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মুহাদ্দিস আবু নসর আশরাফী

রুকনদের উদ্দেশে মাওলানা এটিএম মাছুম বলেন, রুকনরা জামায়াতের মূল ভিত্তি। তাদের ভূমিকার ওপরই দেশের ইসলামী আন্দোলনের অগ্রগতি নির্ভর করে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সরকার ও ইসলামবিরোধী মহল নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে মানবতা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

তিনি আরও বলেন, দেশের ৯২ শতাংশ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থার অবশিষ্ট অংশ ধ্বংস করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের উদ্যোগ জনগণ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষা শিবিরের ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, মো. হারুন আর রশিদ, শহর আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খান, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দীন, মো. রুহুল আমীন, মো. শাহ আলম এবং মাওলানা আফসার উদ্দিন মিয়াজী

রুকন শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের রুকনরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সরকার জনগণের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করছে: মাওলানা এটিএম মাছুম

সময়: ১১:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

চাঁদপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সরকার শেখ হাসিনার মতো জনগণের সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি অভিযোগ করেন, বিএনপির কাঁধে স্বৈরাচারী ভূত চেপে বসেছে এবং গণভোটের গণরায় বাস্তবায়নের পরিবর্তে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) চাঁদপুর শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটিএম মাছুম বলেন, বিএনপি সরকারের কার্যকলাপে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামতে হতে পারে। তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে নতুন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এবং জনগণকে স্বাবলম্বী করার পরিবর্তে গোলাম বানানোর চেষ্টা চলছে।

চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মুহাদ্দিস আবু নসর আশরাফী

রুকনদের উদ্দেশে মাওলানা এটিএম মাছুম বলেন, রুকনরা জামায়াতের মূল ভিত্তি। তাদের ভূমিকার ওপরই দেশের ইসলামী আন্দোলনের অগ্রগতি নির্ভর করে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সরকার ও ইসলামবিরোধী মহল নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ