Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না” ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শাহজীবাজার–গ্যাসফিল্ড সড়কে স্বস্তি, বাদশা কোম্পানির উদ্যোগে ভাঙা সড়কের গর্ত ভরাট, নিরাপদ চলাচলের ব্যবস্থা উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আসন্ন শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন জোরদার করার লক্ষ্যে দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ ‘বৈচিত্রকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’ এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর-২০২৫) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ সব সময় সকল জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা জানি যে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ মহিলা পরিষদ শারদীয় দূর্গোৎসব প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার আহবান জানানোর লক্ষ্যেই আজকের এই মানবন্ধন।

একটি বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার আহবান জানিয়ে বক্তারা আরও বলেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে এবং আনন্দঘন পরিবেশে আবহমানকাল থেকেই পালন করে আসছে। আগামীতেও যেন সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীন ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে এ ব্যাপারে আমাদের সকলেরই সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মিনতি ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুন, তরুণী সদস্য লতা, ডলি, জবা, বাসকে, মোছাঃ নাসিমা, মিনতি সরকারসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  বিকেলেই তীব্র হতে পারে লোডশেডিং, বিদ্যুতের ঘাটতি ২৮৯৪ মেগাওয়াটের শঙ্কা
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

আসন্ন শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন জোরদার করার লক্ষ্যে দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত

সময়: ০৭:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ ‘বৈচিত্রকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’ এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর-২০২৫) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ সব সময় সকল জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা জানি যে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ মহিলা পরিষদ শারদীয় দূর্গোৎসব প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার আহবান জানানোর লক্ষ্যেই আজকের এই মানবন্ধন।

একটি বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার আহবান জানিয়ে বক্তারা আরও বলেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে এবং আনন্দঘন পরিবেশে আবহমানকাল থেকেই পালন করে আসছে। আগামীতেও যেন সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীন ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে এ ব্যাপারে আমাদের সকলেরই সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মিনতি ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুন, তরুণী সদস্য লতা, ডলি, জবা, বাসকে, মোছাঃ নাসিমা, মিনতি সরকারসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  লিখিত পরীক্ষায় প্রক্সি, মৌখিকে এসে ধরা ৬ প্রার্থী