Dhaka ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • Reporter Name
  • সময়: ০৮:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ Time View

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি


বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), ইন্টারপোলের সাবেক নির্বাচিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ফজরের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর জন্মস্থান রাজশাহীর গোদাগাড়ীতে আনা হয়। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় গোদাগাড়ীর আ.ফ.জি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের পিতা-মাতার প্রতিষ্ঠিত স্থানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমের নিজ গ্রাম কেল্লা বারইপাড়া জামে মসজিদের খতিব মুফতি নোমান আল ফাইজী। জানাজার পূর্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

জানাজায় পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যসহ সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানের পারিবারিক কবরস্থানে মাতা-পিতা ও ভাইদের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান ড. এম এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করেন।

মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এ মহান ব্যক্তিত্বকে হারিয়ে গোদাগাড়ীসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সময়: ০৮:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি


বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), ইন্টারপোলের সাবেক নির্বাচিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ফজরের সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর জন্মস্থান রাজশাহীর গোদাগাড়ীতে আনা হয়। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় গোদাগাড়ীর আ.ফ.জি. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের পিতা-মাতার প্রতিষ্ঠিত স্থানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমের নিজ গ্রাম কেল্লা বারইপাড়া জামে মসজিদের খতিব মুফতি নোমান আল ফাইজী। জানাজার পূর্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

জানাজায় পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের পরিবারের সদস্যসহ সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানের পারিবারিক কবরস্থানে মাতা-পিতা ও ভাইদের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান ড. এম এনামুল হক ১৯৬৪ সালে পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করেন।

মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এ মহান ব্যক্তিত্বকে হারিয়ে গোদাগাড়ীসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা