Dhaka ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে পুলিশ হামলার প্রধান আসামী শাকিল গ্রেফতার

  • বাবলু
  • সময়: ১১:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ২৬৯ Time View

বাবলু বড়ুয়া ,চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ বাহিনীর উপর হামলাকারী প্রধান আসামী সন্ত্রাসী শাকিল (২৫)-কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে নিয়ে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট খালপাড় এলাকায় শাকিল তার সহযোগীদের নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এক ঝটিকা মিছিল বের করে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে প্রধান আসামি শাকিল।

ঘটনার দিন রাতে পুলিশ সন্দেহভাজন স্থানীয় কিছু আওয়ামীলীগ,যুবলীগ নেতাকে বাড়িতে গিয়ে গ্রেপ্তার করেন,এবং অভিজানের সময় পুলিশ বেআইনীভাবে সিইপিজেড ইয়ংওয়ানে কর্মরত এক সাধারণ মানুষকে শারিরীক নির্যাতনের ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের
করেন।

পৃথক দুটি মামলায় প্রধান আসামী শাকিলকে ১৯ নং এবং সন্দেহভাজন গ্রেফতারকৃত স্থানীয় যুবলীগ নেতাকে ১নং আসামী করে আদালতে প্রেরণ করেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুলিশ এজাহারে প্রধান আসামী কে বাদ দিয়ে যুবলীগ নেতাকে ১ং আসামী করে আদালতে প্রেরণ করেন।

আরও পড়ুনঃ  আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জন আসামিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

চট্টগ্রামে পুলিশ হামলার প্রধান আসামী শাকিল গ্রেফতার

সময়: ১১:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

বাবলু বড়ুয়া ,চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে দায়িত্বরত পুলিশ বাহিনীর উপর হামলাকারী প্রধান আসামী সন্ত্রাসী শাকিল (২৫)-কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে নিয়ে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট খালপাড় এলাকায় শাকিল তার সহযোগীদের নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এক ঝটিকা মিছিল বের করে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে প্রধান আসামি শাকিল।

ঘটনার দিন রাতে পুলিশ সন্দেহভাজন স্থানীয় কিছু আওয়ামীলীগ,যুবলীগ নেতাকে বাড়িতে গিয়ে গ্রেপ্তার করেন,এবং অভিজানের সময় পুলিশ বেআইনীভাবে সিইপিজেড ইয়ংওয়ানে কর্মরত এক সাধারণ মানুষকে শারিরীক নির্যাতনের ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের
করেন।

পৃথক দুটি মামলায় প্রধান আসামী শাকিলকে ১৯ নং এবং সন্দেহভাজন গ্রেফতারকৃত স্থানীয় যুবলীগ নেতাকে ১নং আসামী করে আদালতে প্রেরণ করেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুলিশ এজাহারে প্রধান আসামী কে বাদ দিয়ে যুবলীগ নেতাকে ১ং আসামী করে আদালতে প্রেরণ করেন।

আরও পড়ুনঃ  ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক