Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক

  • Reporter Name
  • সময়: ১০:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৬ Time View

আমির হোসেন,
স্টাফ রিপোর্টার

চোরাকারবারি শাকিল আল আমিনসহ পাঁচজনের নামে মামলা।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে।

গতকাল ৮ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে এসআই সাব্বির আহসান, কং/মনির হোসেন, কং/এমরান হোসেন, কং/কাউছার আহমদসহ জেলা গোয়েন্দা শাখার একটি টিম তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমবাড়ী গ্রামের গোলহাটির শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণের কক্ষে অভিযান চালিয়ে ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। জব্দকৃত ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৯৭ হাজার ৮ শত টাকা।

সুনামগঞ্জ জেলা ডিবির ওসি মোহাম্মদ হযরত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের দখল হতে চোরাচালানের মাধ্যমে ভারত হতে আনয়নকৃত সর্বমোট ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ চোরাচালান ও সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হাজার ইয়াবা ও গাঁজা
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক

সময়: ১০:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

আমির হোসেন,
স্টাফ রিপোর্টার

চোরাকারবারি শাকিল আল আমিনসহ পাঁচজনের নামে মামলা।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে।

গতকাল ৮ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে এসআই সাব্বির আহসান, কং/মনির হোসেন, কং/এমরান হোসেন, কং/কাউছার আহমদসহ জেলা গোয়েন্দা শাখার একটি টিম তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমবাড়ী গ্রামের গোলহাটির শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণের কক্ষে অভিযান চালিয়ে ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। জব্দকৃত ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৯৭ হাজার ৮ শত টাকা।

সুনামগঞ্জ জেলা ডিবির ওসি মোহাম্মদ হযরত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামি শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের দখল হতে চোরাচালানের মাধ্যমে ভারত হতে আনয়নকৃত সর্বমোট ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ চোরাচালান ও সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাঙ্গাবালীর চরমোন্তাজে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার