Dhaka ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার কুদ্দুস মিয়ার বাড়ি থেকে লাখাধিক ভারতীয় বিড়ি উদ্ধার, মামলা হচ্ছে ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার চাঁদপুরে ১১ দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান “ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার” কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার”

  • Reporter Name
  • সময়: ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা কার্যালয় ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ত্রিশাল উপজেলার বৈলর বাজার এলাকায় অবস্থিত ‘জামান টেলিকম’-এর ভেতরে অবস্থানরত মোঃ জাকারিয়া সরকার (৩০)-কে তল্লাশি করে তার হেফাজত থেকে ২,২৫০ (দুই হাজার দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে মাদকের বিষয়ে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪
Tag :
জনপ্রিয় নিউজ

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

“ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার”

সময়: ০৫:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা কার্যালয় ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ত্রিশাল উপজেলার বৈলর বাজার এলাকায় অবস্থিত ‘জামান টেলিকম’-এর ভেতরে অবস্থানরত মোঃ জাকারিয়া সরকার (৩০)-কে তল্লাশি করে তার হেফাজত থেকে ২,২৫০ (দুই হাজার দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে মাদকের বিষয়ে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম