Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১০:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

​মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ:

নওগাঁ সদরে সিয়াম ফল ভান্ডারের মালিকের ওপর অতর্কিত হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে ক্যাশ বাক্সে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
​সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানেই এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ফল ব্যবসায়ী মোঃ জুয়েল সরকার (২৯) নওগাঁ সদরের চকপ্রাচী এলাকার মোঃ মন্টু সরকারের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় ট্রাক চালক মোঃ মনির হোসেন (২৫) ও নওগাঁ সদর জনকল্যাণ এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে নাহিদ হোসেন (৩০)-সহ অজ্ঞাতনামা ৪ জন সিয়াম ফল ভান্ডারে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অভিযুক্ত মনির হোসেন কাছে থাকা হেলমেট কেড়ে নিয়ে জুয়েল সরকারের মাথায় সজোরে আঘাত করে। পরবর্তীতে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন এবং এতে তার হাত কেটে মারাত্মক জখম হয়। এ সময় অন্যান্য সহযোগীরা তাকে এলোপাথাড়ি মারধর করতে থাকে।
​ব্যবসা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে অভিযুক্ত মনির হোসেন ক্যাশ বাক্সে থাকা ৫ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে নেয় এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত কেটে পড়ে।
​পরে স্থানীয় ব্যবসায়ী মাহাবুব আলম ও সোহেল সরকারের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবার ও সহযোগীদের সাথে পরামর্শ করে ভুক্তভোগী ব্যবসায়ী নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার বিবরণ সম্বলিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ, পিসিএনপির নিন্দা
Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা

নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ

সময়: ১০:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

​মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ:

নওগাঁ সদরে সিয়াম ফল ভান্ডারের মালিকের ওপর অতর্কিত হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে ক্যাশ বাক্সে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
​সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানেই এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ফল ব্যবসায়ী মোঃ জুয়েল সরকার (২৯) নওগাঁ সদরের চকপ্রাচী এলাকার মোঃ মন্টু সরকারের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় ট্রাক চালক মোঃ মনির হোসেন (২৫) ও নওগাঁ সদর জনকল্যাণ এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে নাহিদ হোসেন (৩০)-সহ অজ্ঞাতনামা ৪ জন সিয়াম ফল ভান্ডারে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অভিযুক্ত মনির হোসেন কাছে থাকা হেলমেট কেড়ে নিয়ে জুয়েল সরকারের মাথায় সজোরে আঘাত করে। পরবর্তীতে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন এবং এতে তার হাত কেটে মারাত্মক জখম হয়। এ সময় অন্যান্য সহযোগীরা তাকে এলোপাথাড়ি মারধর করতে থাকে।
​ব্যবসা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে অভিযুক্ত মনির হোসেন ক্যাশ বাক্সে থাকা ৫ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে নেয় এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত কেটে পড়ে।
​পরে স্থানীয় ব্যবসায়ী মাহাবুব আলম ও সোহেল সরকারের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবার ও সহযোগীদের সাথে পরামর্শ করে ভুক্তভোগী ব্যবসায়ী নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার বিবরণ সম্বলিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড