Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশ ক্বারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলেন হাফেজ ক্বারী নাজমুল হাসান ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ, আটক ২ নারী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১২:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৪ Time View
নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়ানগর এলাকায় চলমান সড়ক সম্প্রসারণ প্রকল্পকে ঘিরে তথাকথিত মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন
,উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিতভাবে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধনের নাটক সাজানো হয়েছে, যার পেছনে রয়েছে দর্পন প্রপার্টিজ লিমিটেডের স্বার্থসংশ্লিষ্ট অপচেষ্টা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, মা. কামাল হোসেন, মো. গোলাপ মিয়া, হারুন অর রশিদ, আলী আকবর, সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লিখিত বক্তব্যে তারা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানাধীন নয়ানগর এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের ১ নম্বর সড়কের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে ভুগছিলেন। জনদুর্ভোগ লাঘবে গ্রামবাসী
স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ব্যক্তিগত জমির অংশ ছেড়ে দিয়ে সড়কটি ৮০ মিটার সম্প্রসারণের জন্য আবেদন করেন। আবেদন পর্যালোচনা শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনুমোদন প্রদান করে এবং বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ওপর।
এলাকাবাসীর দাবি, সম্পূর্ণ স্বেচ্ছায় জমি প্রদান এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। কোনো ধরনের জোরজবরদস্তি, বলপ্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি।
তবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পাশেই দর্পন প্রপার্টিজ লিমিটেডের একটি হাউজিং প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পের স্বার্থরক্ষায় কোম্পানিটি দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু পরিবারকে উচ্ছেদের লক্ষ্যে নানামুখী প্রলোভন ও চাপ প্রয়োগ করে আসছে।
সড়ক সম্প্রসারণ বাধাগ্রস্ত করতে বহিরাগত ১৫ থেকে ১৬ জন ব্যক্তিকে এনে অন্যত্র মানববন্ধনের আয়োজন করা হয় এবং সেটিকে স্থানীয়দের কর্মসূচি হিসেবে প্রচার করা হয়।
উক্ত মানববন্ধনে অভিযোগ করা হয়, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নাকি এলাকাবাসীর অনুমতি ছাড়া জোরপূর্বক রাস্তা নির্মাণ করছে এবং বসতবাড়ি ভাঙচুর করছে। স্থানীয়রা এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে তারা স্পষ্ট ভাষায় বলেন, আমরা নিজেরাই চলাচলের স্বার্থে ঘরবাড়ি সরিয়ে জমি ছেড়ে দিয়েছি এবং প্রয়োজনে আরও জমি দিতে প্রস্তুত আছি। সেনাবাহিনী বা ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের ওপর কোনো প্রকার চাপ সৃষ্টি করেনি। বরং একটি মহল উন্নয়ন প্রকল্পকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, দর্পন প্রপার্টিজ লিমিটেড বিভিন্নভাবে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে পরিবারগুলোকে আতঙ্কিত করার চেষ্টা করছে এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে জনমত বিভ্রান্ত করছে।
সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়,যেন চলমান সড়ক সম্প্রসারণের কাজ বাধাহীনভাবে অব্যাহত থাকে এবং মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলাদেশ ক্বারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলেন হাফেজ ক্বারী নাজমুল হাসান

নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সময়: ১২:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬