Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প ভক্তদের সমালোচনার পর টিকটক লাইভে তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন বিসিবির লেভেল-২ কোচিং পরীক্ষায় ফেল ২৪, পাস করলেন মাত্র ৮ জন প্রভাবশালী হলেও বিশেষ সুবিধা নয়, স্বজনপ্রীতির ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত ১৫ ডিজিটাল কমার্স ও পেমেন্ট নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসা প্রেসিডেন্টের বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রভাবশালী হলেও বিশেষ সুবিধা নয়, স্বজনপ্রীতির ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৭:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

বিএনপি সরকারের অধীনে প্রভাবশালী ব্যক্তি কিংবা পরিচিতজনের প্রভাব খাটিয়ে ব্যবসায় বিশেষ সুবিধা নেওয়ার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কে কার পরিচিত বা কার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তা বিবেচনা করবে না সরকার। যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতেই ব্যবসার সুযোগ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখানে কে কার সঙ্গে পরিচিত, তা বিবেচ্য নয়। সে যে পদেরই মন্ত্রী হোক বা যত প্রভাবশালী লোকই হোক না কেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা পাওয়ার সুযোগ থাকবে না।’

তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক পরিচয়, ক্ষমতার প্রভাব কিংবা ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে ব্যবসায় বাড়তি সুবিধা পাবে—এমন ব্যবস্থা সরকার রাখতে চায় না। ব্যবসার পরিবেশকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করাই সরকারের লক্ষ্য।

অর্থমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি অর্থনীতিকে আবারও উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

এ জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন জটিলতা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে ব্যবসার পরিবেশ সহজ করতে হবে। উদ্যোক্তারা যাতে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ছাড়াই ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

‘ইজ অব ডুইং বিজনেস’ বা সহজ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাজেটে ডিরেগুলেশনের (নিয়ন্ত্রণ শিথিলকরণ) ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ  চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত ১৫

সরকারের এই উদ্যোগের ফলে ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় বাধা কমবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; বেসরকারি খাতকেও বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। আর সে জন্য প্রয়োজন একটি স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব পরিবেশ।

সরকারের নীতিতে ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের সুবিধার পরিবর্তে সামগ্রিক অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রভাবশালী হলেও বিশেষ সুবিধা নয়, স্বজনপ্রীতির ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী

সময়: ০৭:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বিএনপি সরকারের অধীনে প্রভাবশালী ব্যক্তি কিংবা পরিচিতজনের প্রভাব খাটিয়ে ব্যবসায় বিশেষ সুবিধা নেওয়ার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কে কার পরিচিত বা কার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তা বিবেচনা করবে না সরকার। যোগ্যতা ও প্রতিযোগিতার ভিত্তিতেই ব্যবসার সুযোগ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখানে কে কার সঙ্গে পরিচিত, তা বিবেচ্য নয়। সে যে পদেরই মন্ত্রী হোক বা যত প্রভাবশালী লোকই হোক না কেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা পাওয়ার সুযোগ থাকবে না।’

তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক পরিচয়, ক্ষমতার প্রভাব কিংবা ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে ব্যবসায় বাড়তি সুবিধা পাবে—এমন ব্যবস্থা সরকার রাখতে চায় না। ব্যবসার পরিবেশকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করাই সরকারের লক্ষ্য।

অর্থমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি অর্থনীতিকে আবারও উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

এ জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন জটিলতা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে ব্যবসার পরিবেশ সহজ করতে হবে। উদ্যোক্তারা যাতে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ছাড়াই ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

‘ইজ অব ডুইং বিজনেস’ বা সহজ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাজেটে ডিরেগুলেশনের (নিয়ন্ত্রণ শিথিলকরণ) ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ  জাতীয়/গণঅভ্যুত্থান ২৪ গুলশান-বনানীতে ব্যতিক্রমী ‘বিক্ষোভ মিছিল’: ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ছাত্রনেতা ইয়াসিন আহমেদ