Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। আহত রিয়াদ হাসান বর্তমানে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসাধীণ রয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার রিয়াদ হাসান জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।

এদিকে অভিযুক্ত সিফাত বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান আলতাফুন্নেছা খেলার মাঠে আড্ডা দিচ্ছিলো। এসময় সিফাত ও রিয়াদ তর্কে জড়ায়। তর্কের একপর্যায়ে সিফাত হাত দিয়ে রিয়াদের মাথায় আঘাত করে পাশেই মসজিদের ভেতর ঢুকে পরে। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কয়েক নেতারা মসজিদের সামনে অবস্থান নেয়। পাশাপাশি সদর ফাঁড়ী পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে।

তিনি আরো বলেন, এঘটনার পরপরই সিফাতকে উদ্ধার করতে ছুটে আসে তার বাবা ফারুক। পুলিশের উপস্থিতিতে সিফাতের বাবা ফারুকসহ বেশ কয়েক বিএনপি নেতারা এসে অভিযুক্ত সিফাতকে ছটকে নিয়ে যায়। এতে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এদিকে পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত সিফাত কে তার বাবা বিএনপি নেতা ফারুক এসে ছটকে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সদর ফাঁড়ীর পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মারধরের বিষয়টি শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই৷ লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর

সময়: ১২:৪৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। আহত রিয়াদ হাসান বর্তমানে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসাধীণ রয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার রিয়াদ হাসান জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।

এদিকে অভিযুক্ত সিফাত বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান আলতাফুন্নেছা খেলার মাঠে আড্ডা দিচ্ছিলো। এসময় সিফাত ও রিয়াদ তর্কে জড়ায়। তর্কের একপর্যায়ে সিফাত হাত দিয়ে রিয়াদের মাথায় আঘাত করে পাশেই মসজিদের ভেতর ঢুকে পরে। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কয়েক নেতারা মসজিদের সামনে অবস্থান নেয়। পাশাপাশি সদর ফাঁড়ী পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে।

তিনি আরো বলেন, এঘটনার পরপরই সিফাতকে উদ্ধার করতে ছুটে আসে তার বাবা ফারুক। পুলিশের উপস্থিতিতে সিফাতের বাবা ফারুকসহ বেশ কয়েক বিএনপি নেতারা এসে অভিযুক্ত সিফাতকে ছটকে নিয়ে যায়। এতে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এদিকে পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত সিফাত কে তার বাবা বিএনপি নেতা ফারুক এসে ছটকে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সদর ফাঁড়ীর পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মারধরের বিষয়টি শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই৷ লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক