Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঁশখালীতে ব্যবসায়িক অফিস ভাঙচুর

  • Reporter Name
  • সময়: ০৮:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৩৮ Time View

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সির ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং তাকে অবৈধভাবে ইউনিয়ন পরিষদে প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে বাহারছড়া ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বশির উল্লাহ মিয়াজি বাজারের পশ্চিম কুল থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহারছড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জালাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট শওকত ওসমান, সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, এডভোকেট কাজী মুফিজুর রহমান, এডভোকেট জসিম উদ্দিন, জামায়াত নেতা ডা. হারেজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ বাহার চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চেয়ারম্যানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং তাকে পরিষদে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন ,বাঁশখালী

আরও পড়ুনঃ  অভাবের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চার মাসের অন্তঃসত্ত্বা
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

বাঁশখালীতে ব্যবসায়িক অফিস ভাঙচুর

সময়: ০৮:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬