Dhaka ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন

  • Reporter Name
  • সময়: ১২:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১০৩ Time View

কক্সবাজার প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সদর দপ্তর থেকে আগামী দুই বছরের জন্য, ১৯ মে ২০২৬ হতে ১৯ মে ২০২৭ পর্যন্ত এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামরোজ সরওয়ার এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জামাল উদ্দীন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেশাদার সাংবাদিক মোঃ জহির আলম বাপ্পী।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা একটি পেশাদার, স্বাধীন, কল্যাণমুখী ও সেবামূলক সাংবাদিক সংগঠন। সংগঠনটি দেশব্যাপী অপসাংবাদিকতা প্রতিরোধ, মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

কক্সবাজার জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মোঃ জহির আলম বাপ্পীর নেতৃত্বে ৩১ সদস্যবিশিষ্ট এ জেলা কমিটিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের সকল কার্যক্রমে প্রশাসনিক ও আইনগত সহায়তা কামনা করে অনুমোদনপত্রের অনুলিপি কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের কাছে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় ও ডিবি কার্যালয় থেকে পত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।

নবগঠিত এ কমিটি কক্সবাজার জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, সংবাদকর্মীদের অধিকার সংরক্ষণ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন

সময়: ১২:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬