Dhaka ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আনোয়ারায় এত এত শিল্প-কলকারখানা, তবুও কর্মসংস্থানে কেন পিছিয়ে স্থানীয় মানুষ? কর্ণফুলী ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর কর্তৃক আয়োজিত টি-শার্ট বিতরণ কর্মসূচি ২০২৬ ইং, ২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১০:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৪ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার||ফটো চিত্রে আপোষ জয়ধর

ওয়াজেদিয়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই অন্যতম সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) রাতে অক্সিজেন-কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— বায়েজিদ বোস্তামি থানাধীন ট্যানারি বটতল এলাকার মো. ইউসুফের ছেলে মো. আসিফ (২৫) ও পাহাড়তলী থানাধীন আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।

সোমবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসিফ অক্সিজেন কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে যায় পুলিশ। সেখানে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা চট্টগ্রামের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী।

গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনসহ মোট ১১টি মামলা এবং সাইদুল ইসলাম আরিফের বিরুদ্ধে ২টি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

আনোয়ারায় এত এত শিল্প-কলকারখানা, তবুও কর্মসংস্থানে কেন পিছিয়ে স্থানীয় মানুষ?

বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার

সময়: ১০:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার||ফটো চিত্রে আপোষ জয়ধর

ওয়াজেদিয়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই অন্যতম সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) রাতে অক্সিজেন-কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— বায়েজিদ বোস্তামি থানাধীন ট্যানারি বটতল এলাকার মো. ইউসুফের ছেলে মো. আসিফ (২৫) ও পাহাড়তলী থানাধীন আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।

সোমবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসিফ অক্সিজেন কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে যায় পুলিশ। সেখানে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা চট্টগ্রামের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী।

গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনসহ মোট ১১টি মামলা এবং সাইদুল ইসলাম আরিফের বিরুদ্ধে ২টি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  নারী কেলেঙ্কারিতে বহিষ্কৃত সেই আরিফকে বিআইডব্লিউটিএর ক্রয় ও সংরক্ষণ বিভাগে পদায়ন