
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ব্যারিস্টার জাইমা রহমানের একটি ইনস্টাগ্রাম স্টোরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
স্টোরিটিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করা হয়, যেখানে দেখা যায় রোনালদো উড়োজাহাজ থেকে নামছেন এবং হাতে ভিডিও ক্যামেরা ধরে আছেন। ছবিটির উপরে লেখা ছিল— “আপনারা কি রেডি?”
এর সঙ্গে যুক্ত করা হয়েছিল “Sérgio Mendes & Brasil ’66” এর একটি গান, যেখানে ব্রাজিলের সাম্বা ও সাংস্কৃতিক সুরের মিশ্রণ শোনা যায়।
স্টোরিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান হয়তো ব্রাজিল ফুটবল দলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। বিশেষ করে ছবির ব্যবহার এবং সংগীত নির্বাচন এই আলোচনা আরও জোরদার করেছে।
ফুটবল বিশ্বে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন কিছু নয়। বাংলাদেশেও অসংখ্য সমর্থকের ভালোবাসায় ব্রাজিল দল বরাবরই বিশেষ স্থান দখল করে আছে। ফলে তার এই স্টোরি অনেকের কাছেই ব্রাজিল-সমর্থকদের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত ও আনন্দের বার্তা হিসেবে ধরা পড়েছে।
Reporter Name 



























