Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড ঢাকায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে দুই শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকরা জানান, মতবিনিময় সভা কাভার করতে তারা ক্যামেরাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।’

পরবর্তীতে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সার্কিট হাউজের ডাকবাংলোতে তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলা হবে।

সাংবাদিকদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যের পরপরই উপস্থিত কয়েকজন শিক্ষক তাদের জোরপূর্বক অডিটোরিয়াম থেকে বের করে দেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এমনকি কেউ কেউ ঘুষি মারারও চেষ্টা করেন বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জন করে অডিটোরিয়ামের বাইরে অবস্থান নেন।

জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

ঘটনাটি ঘিরে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ

ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন

সময়: ০৯:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬