Dhaka ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি রুহিয়ায় জমি বিক্রি ও বন্ধকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অনশনকারী ঐক্য মঞ্চের যৌথ আহ্বানে, মহা মিছিল শেয়ারবাজার নয়, নিত্যপ্রয়োজনীয় খরচ নিয়েই বেশি চিন্তিত মার্কিন নাগরিকরা যুক্তরাষ্ট্রে জুলাই মাসে রেকর্ড ৫১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার, আইসিইর ধরপাকড় আরও জোরদার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কেন আর্থিক সক্ষমতার ওপর এত গুরুত্ব দিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ? নিরাপদ সড়কের চাই ১১তম মহাসমাবেশ সড়ক নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তায় উদ্বুদ্ধ করনে প্রশংসনীয় ভূমিকা রাখার কারণে সম্মাননাপেলেন কিশোরগঞ্জের মোবারক হোসেন সুমন বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!! কারারক্ষী রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চিরবিদায় নিলেন তোফাজ্জল হোসেন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে লাগতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড, স্থায়ী হচ্ছে পরীক্ষামূলক কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ০৯:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

হাকিকুল ইসলাম খোকন,মোঃনাসির,বাপসনিউজ:

যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসা (বি-১/বি-২) আবেদনকারীদের জন্য চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। গত ৩১ জুলাই ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে পরিচালিত পরীক্ষামূলক কর্মসূচির পর্যালোচনায় দেখা গেছে, ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে এই বন্ড ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে। খবর আইবিএননিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হতে পারে। আগে পরীক্ষামূলক কর্মসূচিতে বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার। নতুন ব্যবস্থায় সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে এবং ৫ হাজার ডলারের নিম্নসীমা তুলে দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করা এবং ভিসার মেয়াদোত্তীর্ণের পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমানো। পররাষ্ট্র দপ্তরের মতে, পরীক্ষামূলক কর্মসূচির তথ্য-উপাত্ত প্রমাণ করেছে যে বন্ড ব্যবস্থা ভিসার শর্ত মানতে আবেদনকারীদের উৎসাহিত করে।

তবে অভিবাসন অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, উচ্চ অঙ্কের বন্ড দরিদ্র ও উন্নয়নশীল দেশের প্রকৃত ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত আর্থিক বাধা সৃষ্টি করবে এবং বৈধ ভ্রমণ নিরুৎসাহিত হতে পারে।

বর্তমানে এই কর্মসূচি মূলত ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, যার অধিকাংশই আফ্রিকার দেশ। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও দেশ এই তালিকায় যুক্ত করা হতে পারে বলে খসড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক সিটির ফ্রি চাইল্ডকেয়ার পরিকল্পনা: বছরে ৯ বিলিয়ন ডলার খরচের আশঙ্কা
Tag :
জনপ্রিয় নিউজ

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে লাগতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড, স্থায়ী হচ্ছে পরীক্ষামূলক কর্মসূচি

সময়: ০৯:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,মোঃনাসির,বাপসনিউজ:

যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসায়িক ভিসা (বি-১/বি-২) আবেদনকারীদের জন্য চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। গত ৩১ জুলাই ফেডারেল রেজিস্টারে প্রকাশিত একটি খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে পরিচালিত পরীক্ষামূলক কর্মসূচির পর্যালোচনায় দেখা গেছে, ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে এই বন্ড ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে। খবর আইবিএননিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ভিসা ইস্যুর আগে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হতে পারে। আগে পরীক্ষামূলক কর্মসূচিতে বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার। নতুন ব্যবস্থায় সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে এবং ৫ হাজার ডলারের নিম্নসীমা তুলে দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময় শেষে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করা এবং ভিসার মেয়াদোত্তীর্ণের পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা কমানো। পররাষ্ট্র দপ্তরের মতে, পরীক্ষামূলক কর্মসূচির তথ্য-উপাত্ত প্রমাণ করেছে যে বন্ড ব্যবস্থা ভিসার শর্ত মানতে আবেদনকারীদের উৎসাহিত করে।

তবে অভিবাসন অধিকারকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের মতে, উচ্চ অঙ্কের বন্ড দরিদ্র ও উন্নয়নশীল দেশের প্রকৃত ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত আর্থিক বাধা সৃষ্টি করবে এবং বৈধ ভ্রমণ নিরুৎসাহিত হতে পারে।

বর্তমানে এই কর্মসূচি মূলত ৫০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, যার অধিকাংশই আফ্রিকার দেশ। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও দেশ এই তালিকায় যুক্ত করা হতে পারে বলে খসড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাধারণ মানুষের স্বার্থে সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায় বাজারে বাজারে অভিযান