Dhaka ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে ৭০ বয়স্ক পুরুষ বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার সাভারে চাঁদা না পেয়ে হামলা, চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে লুটপাটের অভিযোগ ময়মনসিংহে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজানে উত্তর গুজরা নববারদী কৈলাস ধামে ভোগরতি কীর্তন অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা নববারদী কৈলাস ধামে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মহাসমারোহে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। মহাকালের মহাযোগেশ্বর, পরম স্রষ্টা, পরম আত্মা, পূজ্যপাদ মহাযোগী যোগাচার্য শ্রীমৎ স্বামী ওঁকারনাথ ব্রহ্মচারী মহারাজের অনুপ্রেরণা ও আশীর্বাদে আয়োজিত এ মহোৎসবে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত, মহাত্মা ও সন্ন্যাসীবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে বাবার সমাধি মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সাধকবৃন্দসহ নববারদী কৈলাস ধাম, জয় বাবা লোকনাথ কৃপা সংঘ, উত্তর গুজরা ঠাকুর বাড়ি ও আশপাশের এলাকার অসংখ্য ভক্ত একত্রিত হয়ে রাজভোগ নিবেদন, লোকনাথ বাবার ভোগরতি, পূজা-অর্চনা, কীর্তন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। সমবেত ভক্তদের প্রার্থনায় প্রতিধ্বনিত হয় বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সর্বজনীন ভ্রাতৃত্বের বার্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববারদী কৈলাস ধামের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী দয়ানাথ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারী, শ্রী বাবলা (সাধু) পৌরহিত্য অসীম চক্রবর্ত্তী,সহ স্থানীয় বিশিষ্ট ভক্ত ও সংগঠক বিজয় বিশ্বাস, ডাঃ রনজিত বিশ্বাস, নির্মল বিশ্বাস,লিটন কর,রবিন্দ্র সরকার,কাঞ্চন বিশ্বাস,অরুন বিশ্বাস, তাপসী বিশ্বাস, সঞ্চয় বিশ্বাস, গীতাপাঠক সুবল শীল, নিউটন দত্ত,বিষু বিশ্বাস,বিশ্বজিত বিশ্বাস, হৃদয় বিশ্বাস, সাগর শীল,রাজ বিশ্বাস,অজয় বিশ্বাস সহ অনন্য সকল সদস্য বৃন্দ।

আয়োজকরা জানান, ভক্ত-শুভানুধ্যায়ীদের আন্তরিক অংশগ্রহণই বিশ্বশান্তি প্রতিষ্ঠার অন্যতম চালিকা শক্তি। তাদের প্রত্যাশা, পূজার আধ্যাত্মিক শক্তি ও ভক্তদের সমবেত প্রার্থনা মানবকল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে।

হাজারো নারী-পুরুষ ভক্তের অংশগ্রহণে নববারদী কৈলাস ধাম রূপ নেয় এক মহামিলনমেলায়। দিনভর উৎসবমুখর এ আয়োজনে ভক্তিময় আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র।

আরও পড়ুনঃ  মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে উত্তর গুজরা নববারদী কৈলাস ধামে ভোগরতি কীর্তন অনুষ্ঠিত

সময়: ০৭:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা নববারদী কৈলাস ধামে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মহাসমারোহে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। মহাকালের মহাযোগেশ্বর, পরম স্রষ্টা, পরম আত্মা, পূজ্যপাদ মহাযোগী যোগাচার্য শ্রীমৎ স্বামী ওঁকারনাথ ব্রহ্মচারী মহারাজের অনুপ্রেরণা ও আশীর্বাদে আয়োজিত এ মহোৎসবে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত, মহাত্মা ও সন্ন্যাসীবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে বাবার সমাধি মন্দির প্রাঙ্গণ ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সাধকবৃন্দসহ নববারদী কৈলাস ধাম, জয় বাবা লোকনাথ কৃপা সংঘ, উত্তর গুজরা ঠাকুর বাড়ি ও আশপাশের এলাকার অসংখ্য ভক্ত একত্রিত হয়ে রাজভোগ নিবেদন, লোকনাথ বাবার ভোগরতি, পূজা-অর্চনা, কীর্তন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। সমবেত ভক্তদের প্রার্থনায় প্রতিধ্বনিত হয় বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সর্বজনীন ভ্রাতৃত্বের বার্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববারদী কৈলাস ধামের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী দয়ানাথ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারী, শ্রী বাবলা (সাধু) পৌরহিত্য অসীম চক্রবর্ত্তী,সহ স্থানীয় বিশিষ্ট ভক্ত ও সংগঠক বিজয় বিশ্বাস, ডাঃ রনজিত বিশ্বাস, নির্মল বিশ্বাস,লিটন কর,রবিন্দ্র সরকার,কাঞ্চন বিশ্বাস,অরুন বিশ্বাস, তাপসী বিশ্বাস, সঞ্চয় বিশ্বাস, গীতাপাঠক সুবল শীল, নিউটন দত্ত,বিষু বিশ্বাস,বিশ্বজিত বিশ্বাস, হৃদয় বিশ্বাস, সাগর শীল,রাজ বিশ্বাস,অজয় বিশ্বাস সহ অনন্য সকল সদস্য বৃন্দ।

আয়োজকরা জানান, ভক্ত-শুভানুধ্যায়ীদের আন্তরিক অংশগ্রহণই বিশ্বশান্তি প্রতিষ্ঠার অন্যতম চালিকা শক্তি। তাদের প্রত্যাশা, পূজার আধ্যাত্মিক শক্তি ও ভক্তদের সমবেত প্রার্থনা মানবকল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে।

হাজারো নারী-পুরুষ ভক্তের অংশগ্রহণে নববারদী কৈলাস ধাম রূপ নেয় এক মহামিলনমেলায়। দিনভর উৎসবমুখর এ আয়োজনে ভক্তিময় আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা