Dhaka ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা পরিচয় পাওয়াতে গাড়ি থেকে নামিয়ে দিলেন অন্ধকল্যাণ চক্ষু হাসপাতালের টিম রংপুরে চার খুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে : ত্রাণমন্ত্রী নারায়ণগঞ্জ আইন কলেজে আধুনিক ছয়তলা ভবন নির্মাণের দাবি নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে প্রতারণার অভিযোগ, অল্প বয়সেই বিপুল সম্পদের মালিক মেহেদী হাসান! ডিমলায় রোগ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ষড়যন্ত্রের জবাবে মুখ খুললেন ৭৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এলিন হোসেন,সরেজমিনে তদন্তের আহ্বান

  • Reporter Name
  • সময়: ০৬:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১০৯ Time View

মল্লিক জামাল, ‎নিজস্ব প্রতিবেদক

‎রাজধানীর ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী এলাকায় সড়ক দখলের অভিযোগ ঘিরে সৃষ্ট বিতর্কে অবশেষে মুখ খুলেছেন স্থানীয় বিএনপি নেতা এলিন হোসেন। তিনি অভিযোগগুলোকে সরাসরি “ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র” বলে উড়িয়ে দিয়ে সরেজমিনে তদন্তের আহ্বান জানিয়েছেন।

‎এক বিশেষ সাক্ষাৎকারে এলিন হোসেন দৃঢ় কণ্ঠে বলেন, ত্রিমোহনী গুদারাঘাট থেকে টেকপাড়া পর্যন্ত কোথাও কোনো সরকারি সড়কের জমি দখল করা হয়নি। বরং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।এই রাস্তাটি মূলত স্থানীয় মানুষের হাঁটা ও রিকশা চলাচলের জন্য ব্যবহৃত হয়। এখানে কোনো ট্রাক, বাস বা ভারী যানবাহন চলাচল করে না। তাহলে বড় যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগটি সম্পূর্ণ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত।”

‎অভিযোগকারীদের উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,“আমি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিনে তদন্ত করার আহ্বান জানাচ্ছি। সত্য উদঘাটিত হলে জনগণ বুঝতে পারবে কারা উন্নয়ন চায়, আর কারা ষড়যন্ত্রে লিপ্ত।”

‎নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে এলিন হোসেন বলেন,“১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত রাজনীতির মাঠে আছি। বহু প্রতিকূলতা পেরিয়ে মানুষের পাশে থেকেছি। নীতি ও আদর্শ থেকে কখনো সরে যাইনি। আজ যারা অপপ্রচার চালাচ্ছে, তারা আমার এই দীর্ঘ সংগ্রাম ও ত্যাগকে ম্লান করতে চায়।”

‎এদিকে একই বিষয়ে ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেনও তীব্র প্রতিক্রিয়া বলেন,“এলিন ভাইয়ের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা পরিকল্পিত। এটি আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানায়। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তারা আসলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়।”

‎সাক্ষাৎকার শেষে দুই নেতাই এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দিতে এবং সত্য যাচাই করে অবস্থান নেওয়ার জন্য।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
Tag :
জনপ্রিয় নিউজ

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

ষড়যন্ত্রের জবাবে মুখ খুললেন ৭৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এলিন হোসেন,সরেজমিনে তদন্তের আহ্বান

সময়: ০৬:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬