
মতিউর রহমান,সরিষাবাড়ি:
জামালপুরের সরিষাবাড়িতে উন্মুক্ত লটারীর মাধ্যমে এডিবি’র অর্থায়নে চারটি প্রকল্পের কাজ বন্টন করা হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা প্রশাসন হল রুমে ঠিকাদার ও সুধিজনদের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়।
উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম কিবরিয়া তমালের সঞ্চালনায় উন্মুক্ত লটারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার তাসনিমুজ্জামান। সরিষাবাড়ি এলজিইডি বিভাগ আয়োজিত উন্মুক্ত লটারী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,উপ-সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম,আতিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় এডিবির সিডিউল ক্রয়কারি ঠিকাদারবৃন্দ এবং সাংবাদিক বৃন্দও উপস্থিত ছিলেন। উন্মুক্ত লটারী বিজয়ী ১ম ভাগ্যবান ব্যক্তি জামালপুর সদর উপজেলার জসিম উদ্দিন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারি। ২য় ভাগ্যবান হলেন ইসলামপুর উপজেলার ঝিনুক এন্টার প্রাইজ,৩য় লটারী বিজয়ী জামালপুর সদর উপজেলার শহিদ ট্রেডার্স এবং ৪র্থ ভাগ্যবান লটারী বিজয়ী হলেন সরিষাবাড়ি উপজেলার আরামনগর বাজারের নিথান বিল্ডার্সের স্বত্ত্বাধিকারি। উন্মুক্ত লটারী পরিচালনা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করায় সরিষাবাড়ি এলজিইডি বিভাগকে সাধুবাদ জানান সাধু মহল।
Reporter Name 




























