
আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু প্রতিনিধি,
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) হরিনাকুন্ডু উপজেলার শীতলি এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার শীতলি গ্রামের খালপাড়ার মোঃ ওয়ারেশ মন্ডলের ছেলে মোঃ জাহাঙ্গীর মন্ডল (৪৬) কে ১টি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হলে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ।
Reporter Name 


























