Dhaka ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি রুহিয়ায় জমি বিক্রি ও বন্ধকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অনশনকারী ঐক্য মঞ্চের যৌথ আহ্বানে, মহা মিছিল শেয়ারবাজার নয়, নিত্যপ্রয়োজনীয় খরচ নিয়েই বেশি চিন্তিত মার্কিন নাগরিকরা যুক্তরাষ্ট্রে জুলাই মাসে রেকর্ড ৫১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার, আইসিইর ধরপাকড় আরও জোরদার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কেন আর্থিক সক্ষমতার ওপর এত গুরুত্ব দিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ? নিরাপদ সড়কের চাই ১১তম মহাসমাবেশ সড়ক নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তায় উদ্বুদ্ধ করনে প্রশংসনীয় ভূমিকা রাখার কারণে সম্মাননাপেলেন কিশোরগঞ্জের মোবারক হোসেন সুমন বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!! কারারক্ষী রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চিরবিদায় নিলেন তোফাজ্জল হোসেন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হালিশহরে নবনির্মিত বায়তুল মোশাররফ জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি সাঈদ আল নোমান

  • Reporter Name
  • সময়: ০৯:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২৮ Time View

‎মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার||ফটো চিত্রে, আপোষ জয়ধর

‎চট্টগ্রাম নগরের হালিশহর আই ও জে ব্লকে নবনির্মিত ‘বায়তুল মোশাররফ জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার এক জমকালো ও আধ্যাত্মিক আবহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।

উদ্বোধন শেষে তিনি সাধারণ মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এই মসজিদের ভূমিকার প্রশংসা করেন।

একই সাথে মসজিদের চলমান উন্নয়ন কাজের সহায়তায় ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আড়াই লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এছাড়া তাঁর পক্ষ থেকে মসজিদের বাকি কাজের জন্য আরও ১০০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন জমির উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে নতুন এই আল্লাহর ঘর নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবকল্যাণে ইসলামের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  নিরাপদ সড়কের চাই ১১তম মহাসমাবেশ সড়ক নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তায় উদ্বুদ্ধ করনে প্রশংসনীয় ভূমিকা রাখার কারণে সম্মাননাপেলেন কিশোরগঞ্জের মোবারক হোসেন সুমন
Tag :
জনপ্রিয় নিউজ

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

হালিশহরে নবনির্মিত বায়তুল মোশাররফ জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি সাঈদ আল নোমান

সময়: ০৯:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

‎মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার||ফটো চিত্রে, আপোষ জয়ধর

‎চট্টগ্রাম নগরের হালিশহর আই ও জে ব্লকে নবনির্মিত ‘বায়তুল মোশাররফ জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার এক জমকালো ও আধ্যাত্মিক আবহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।

উদ্বোধন শেষে তিনি সাধারণ মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এই মসজিদের ভূমিকার প্রশংসা করেন।

একই সাথে মসজিদের চলমান উন্নয়ন কাজের সহায়তায় ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আড়াই লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এছাড়া তাঁর পক্ষ থেকে মসজিদের বাকি কাজের জন্য আরও ১০০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন জমির উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে নতুন এই আল্লাহর ঘর নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবকল্যাণে ইসলামের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি