আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে র্যাব-১৪-এর ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিককে মোট ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান ও র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে কোতোয়ালী থানার চরপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদানের অভিযোগে জরিমানা করা হয়—
-
পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার: ২,০০,০০০ টাকা
-
নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টার: ২,০০,০০০ টাকা
-
আল আকসা ল্যাব এন্ড হাসপাতাল: ২,০০,০০০ টাকা
-
সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেড: ১,০০,০০০ টাকা
-
রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার: ১০,০০০ টাকা
এছাড়া, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক)/১৫(ক) ধারায় পলিথিন মজুদ ও বিক্রির দায়ে মেসার্স শুকরিয়া এন্টারপ্রাইজকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ১,০৯৮ কেজি পলিথিন জব্দ করা হয়।অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৮ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।র্যাব জানায়, জনস্বাস্থ্য রক্ষা ও আইন প্রয়োগে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আবুল কালাম আজাদ 
























