Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিকদের সাহসী লড়াই জাতির কল‍্যাণ শক্তি দেবে – আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম

  • Reporter Name
  • সময়: ১০:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৫৫ Time View

শফিক বাবু/হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম বলেছেন, সাংবাদিকদের সাহসী লড়াই আগামীতে জাতির কল‍্যাণে শক্তি দেবে।
তিনি গত শনিবার,৭ মার্চ ২০২৬,দেশবিদেশে অবস্থানরত অর্ধশতাধিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস‍্য শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বাহাউদ্দীন নাসিম বলেন, সকল অপচেষ্টাকে রুখে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ শীঘ্রই ফিরবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।খবর আইবিএননিউজ ।

সাংবাদিকদের উদ্দেশ্য করে বাহাউদ্দীন নাসিম বলেন, আপনারা আলো জ্বালিয়ে আছেন, আর এই আলোর বর্তিকা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। নাসিন আরও বলেন ১২ ফেব্রুয়ারির অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরে আওয়ামী লীগের ভাবনা, দল ক্ষমতায় থাকাকালীন যাদের মূল্যায়ন করা উচিত ছিল তাদেরকে আমরা সঠিক ভাবে মূল্যায়ন করতে পারিনি। আগামীতে সুযোগ এলে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। যে সকল সাংবাদিক চাকরিচ্যুত, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন সবাইকে সুযোগ পেলে মূল্যায়ন করা হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে আবারও দেশের মানুষ গর্জে উঠবে এবং অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তুলবো জানিয়ে বাহাউদ্দীন নাসিম বলেন নীলনকশার শক্তির কাছে দেশ ও আওয়ামী লীগকে কখনো হেরে যেতে দিব না। তিনি বলেন, বাংলাদেশে অবৈধ দখলদার ইউনুসের সময়ে যত চুক্তি হয়েছে তা জামায়াত বিএনপির সম্মতিতে হয়েছে। এসব চুক্তি জনগণ যেমন মানে না ঠিক তেমনই ভাবে বাংলাদেশ আওয়ামী লীগও জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করে মানে না। বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অচিরেই ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী ও যে সকল সাংবাদিকরা কারাগারে আছেন তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন ,বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা কতদূর পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে।

আরও পড়ুনঃ  চলে গেলেন প্রিয় সহকর্মী গোলাম বারী ইউনুস

আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ উল্লেখ করে নাসিম আরও বলেন এই ঐক্যকে ভাঙতে কিছু অসাধু চক্র অপচেষ্টা করছে,এই চক্র থেকে সাবধানে থাকতে সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো। অবৈধ আইসিটি আদালতের প্রহসনের রায়কে বাতিল করে শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে বলে সাফ জানিয়ে দেন বাহাউদ্দীন নাসিম।

ভার্চুয়ালি এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নেতাকর্মীদের কতটুকু মূল্যায়ন করতে পেরেছি জানি না, তবে এই দেড় বছরে বুঝতে পেরেছি দেশে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা কতটুকু মূল্যায়ন পেয়েছে এবং কতটুকু নির্যাতিত হয়েছেন। তিনি আরো বলেন, অতীত থেকে শিক্ষা না নিলে আগামীতে দলকে সুসংগঠিত করতে হয়তো ব্যর্থ হব।তাই ভুলকে মেনে নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে আগামীর আওয়ামী লীগকে যুগোপযোগী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন দীর্ঘ ২৪ বছরের সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি।অপরদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছায়।
তিনি বলেন তথাকথিত জুলাই আন্দোলনের নামে অবৈধ ইউনুস ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, সাজেদা পারভীন সাজু, মানিক লাল ঘোষ, বাংলাদেশের আলো পত্রিকা যুক্তরাষ্ট্রর সাংবাদিক আহমেদ রাসেল, সেলিনা আকতার জোছনা, খোন্দকার তারেক রায়হান, সাজ্জাদ হোসেন বাবু, কাজী বাবলু, এইচ এম দুলাল হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

আরও পড়ুনঃ  ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

সাংবাদিকদের সাহসী লড়াই জাতির কল‍্যাণ শক্তি দেবে – আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম

সময়: ১০:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

আরও পড়ুনঃ  মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ‘স্বাভাবিক’ ছিলেন লিন্ডসে গ্রাহাম, শেষ ফোনালাপের স্মৃতিচারণ করলেন ট্রাম্