Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মোংলায় সাংবাদিক মাসুদ রানার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

  • Reporter Name
  • সময়: ১২:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১০৩ Time View

হারুন শেখ ,বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলা উপজেলায় মাদক, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোয় সাংবাদিক মাসুদ রানা রেজা মাসুদ এর বিরুদ্ধ অপপ্রচার করার অভিযোগ পাওয়া গেছে। একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের টার্গেটে পরিণত হয়েছেন মাসুদ রানা। সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতে তার ব্যক্তিগত ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে মোংলা অঞ্চলে ছড়িয়ে পড়া মাদক ব্যবসা ও নানা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ছিলেন এই সাংবাদিক মাসুদ। সম্প্রতি তিনি কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার তথ্যসহ সচিত্র প্রতিবেদন প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে ওঠে সংশ্লিষ্ট চক্রটি। সরাসরি প্রতিবাদের বদলে তারা বেছে নেয় ডিজিটাল অপপ্রচারের পথ।অভিযোগ রয়েছে, সাংবাদিকের ছবি এডিট করে আপত্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে এবং ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তার সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করা এবং পেশাগতভাবে হেয় করাই চক্রটির মূল উদ্দেশ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান বলেন, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়। যারা অপরাধ তুলে ধরেন, তাদের দমাতে এই ধরনের নোংরা কৌশল প্রয়োগ করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি। সাংবাদিক মাসুদ রানা রেজা জানান, তিনি ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার দাবি, যাদের বিরুদ্ধে তিনি মাদক ও অপরাধ নিয়ে লিখেছেন, তারাই পরিকল্পিতভাবে এই অপপ্রচারে জড়িত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই চক্র তার ও তার পরিবারের ক্ষতি করতে পারে। তবুও তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি তদন্তের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী করে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাব রামপালের আহবায়ক মোতাহার মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসান, এম, এ সবুর রানা, আমিনুর হক নান্টু, সুজন মজুমদার, কবির আকবর পিন্টু, রেজাউল ইসলামসহ নেতৃবৃন্দ। জানিয়ে

আরও পড়ুনঃ  চলে গেলেন প্রিয় সহকর্মী গোলাম বারী ইউনুস

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বিষয়টি প্রাথমিকভাবে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে গুরুত্বসহকারে তদন্ত করে সাইবার অপরাধীদের আইনের আওতায় আনা হবে।সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের ব্যক্তিগত আক্রমণকে সত্য গোপনের অপচেষ্টা হিসেবে দেখছেন রামপালের গণমাধ্যমকর্মীরা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিক মাসুদ রানা বর্তমানে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কাজ করছেন এবং মোংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অপপ্রচারের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

মোংলায় সাংবাদিক মাসুদ রানার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

সময়: ১২:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬