Dhaka ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায় সরকার গঠনে জটিলতা, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে কবিগুরুর গানকে বললেন অনুপ্রেরণার শক্তি ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ রাউজানে যুবককে গুলি করে হত্যা, শিশু আহত চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-মহোদয়ের দায়িত্বভার গ্রহণ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ “ঘা না শুকাতেই জামিনে মুক্তি” নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন

  • Reporter Name
  • সময়: ১১:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৫ Time View

রিপোর্টার : সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ৭ মে বৃহস্পতিবার। নারীদের অপমান ক্ষমা করল না জনগণ, তাই বিদায় নিতে হলো তৃণমূলকে। আর মাত্র একটি দিন বাকি, তারপরই নতুন মন্ত্রিসভা গঠন।

যখন সারা বাংলায় বিজেপির রাজ্য সভাপতি সকল কর্মীদের কোনো রকম সংঘর্ষ, জুলুম বা বিজয় মিছিল না করার নির্দেশ দেন এবং প্রশাসনকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলেন, ঠিক সেই মুহূর্তেই ফুটে ওঠে অন্য চিত্র।

সারা বাংলাজুড়ে “জয় শ্রী রাম” ধ্বনিতে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। গেরুয়া আবীরে রঙিন হয়ে যায় চারদিক।

অন্যদিকে বাংলার পরিবর্তনের সঙ্গে আরও একটি চিত্র সামনে আসে। যুবরাজ অভিষেক ব্যানার্জির বাড়ি ঘেরাওয়ের ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদের সুর শোনা যায়। অনেকের মতে, পরিবর্তনের প্রতীক হিসেবে বিভিন্ন এলাকায় পদ্মফুলের প্রতীক দৃশ্যমান হয়ে উঠেছে।

কিন্তু এই পরিবর্তনের মধ্যেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। খুন হন চন্দ্রশেখর। তিনি শুভেন্দু অধিকারীর পিএ হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং আগে থেকেই তাকে টার্গেট করা হয়েছিল।

জনগণের দাবি, খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সাধারণ মানুষ ও নারীদের দাবি— নারীদের অপমান, ভয়ভীতি ও অশান্তির রাজনীতি বন্ধ করতে হবে। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা—

  • নারীদের নিরাপত্তা নিশ্চিত করা
  • স্কুল-কলেজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা
  • গুণ্ডা ও মস্তানদের দমন
  • হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করা
  • দালাল ও তোলাবাজি বন্ধ করা
  • প্রশাসনিক হয়রানি ও দুর্নীতি রোধ করা
  • গ্রামাঞ্চলের উন্নয়ন, রাস্তা ও জলনিকাশি ব্যবস্থার উন্নতি করা
  • সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা সহজে নিশ্চিত করা

এছাড়াও মন্দিরে পূজা দিতে গিয়ে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে এসব বন্ধের দাবি জানিয়েছেন ভক্তরা।

সাধারণ মানুষের ভাষ্য, গত ১৫ বছরে যে অশান্তি, ভয় ও সহিংসতা তারা দেখেছেন, তার পুনরাবৃত্তি আর চান না। তারা শান্তিপূর্ণ পরিবেশে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে চান।

আরও পড়ুনঃ  মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দেওয়ার দাবি ঘিরে বিতর্ক

এদিকে কলকাতার বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অনেকে বলছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে ব্যবসা নিয়ে যে আতঙ্ক ছিল, বর্তমানে তা কিছুটা কমেছে। প্রশাসনের সহযোগিতায় দোকানপাট খুলতে পারছেন তারা।

সবশেষে সাধারণ মানুষ ও নারী শক্তির একটাই আহ্বান— বাংলাজুড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির পরিবেশ ফিরে আসুক।

Tag :
জনপ্রিয় নিউজ

শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায়

নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন

সময়: ১১:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

রিপোর্টার : সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ৭ মে বৃহস্পতিবার। নারীদের অপমান ক্ষমা করল না জনগণ, তাই বিদায় নিতে হলো তৃণমূলকে। আর মাত্র একটি দিন বাকি, তারপরই নতুন মন্ত্রিসভা গঠন।

যখন সারা বাংলায় বিজেপির রাজ্য সভাপতি সকল কর্মীদের কোনো রকম সংঘর্ষ, জুলুম বা বিজয় মিছিল না করার নির্দেশ দেন এবং প্রশাসনকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলেন, ঠিক সেই মুহূর্তেই ফুটে ওঠে অন্য চিত্র।

সারা বাংলাজুড়ে “জয় শ্রী রাম” ধ্বনিতে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। গেরুয়া আবীরে রঙিন হয়ে যায় চারদিক।

অন্যদিকে বাংলার পরিবর্তনের সঙ্গে আরও একটি চিত্র সামনে আসে। যুবরাজ অভিষেক ব্যানার্জির বাড়ি ঘেরাওয়ের ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদের সুর শোনা যায়। অনেকের মতে, পরিবর্তনের প্রতীক হিসেবে বিভিন্ন এলাকায় পদ্মফুলের প্রতীক দৃশ্যমান হয়ে উঠেছে।

কিন্তু এই পরিবর্তনের মধ্যেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। খুন হন চন্দ্রশেখর। তিনি শুভেন্দু অধিকারীর পিএ হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং আগে থেকেই তাকে টার্গেট করা হয়েছিল।

জনগণের দাবি, খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সাধারণ মানুষ ও নারীদের দাবি— নারীদের অপমান, ভয়ভীতি ও অশান্তির রাজনীতি বন্ধ করতে হবে। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা—

  • নারীদের নিরাপত্তা নিশ্চিত করা
  • স্কুল-কলেজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা
  • গুণ্ডা ও মস্তানদের দমন
  • হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করা
  • দালাল ও তোলাবাজি বন্ধ করা
  • প্রশাসনিক হয়রানি ও দুর্নীতি রোধ করা
  • গ্রামাঞ্চলের উন্নয়ন, রাস্তা ও জলনিকাশি ব্যবস্থার উন্নতি করা
  • সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা সহজে নিশ্চিত করা

এছাড়াও মন্দিরে পূজা দিতে গিয়ে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে এসব বন্ধের দাবি জানিয়েছেন ভক্তরা।

সাধারণ মানুষের ভাষ্য, গত ১৫ বছরে যে অশান্তি, ভয় ও সহিংসতা তারা দেখেছেন, তার পুনরাবৃত্তি আর চান না। তারা শান্তিপূর্ণ পরিবেশে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে চান।

আরও পড়ুনঃ  কলকাতায় বিভিন্ন রুটে বা স ও অ টো স্ট্যা ন্ডে বি-জে-পি-র বিজয় মিছিল