Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮১ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

নিউইয়র্কের ব্রুকলিনে আগামী ৪০তম ফোবানা সম্মেলনকে সামনে রেখে দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রুকলিনের ৪৮৫ ম্যাকডোনাল্ড এভিনিউস্থ “আমরা মুজিব যুক্তরাষ্ট্র” এর হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ব্রুকলিনের সুপরিচিত কমিউনিটি লিডার এম এ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান, মূলধারার রাজনীতিক ও মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং ৪০তম ফোবানার চিফ পেট্রন শফিকুল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি “এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ”-এর ভাইস চেয়ারম্যান ও আহ্বায়ক নূরুল আলম বাবু, সদস্য সচিব মনজুর কাদের, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা রেফায়েত চৌধুরী, সিরাজুল মাওলা, ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার, প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ, সমন্বয়কারী শিবলী সাদেক, মোসাদেকুর রহমান পেয়ারু, শাহাদাত, মোহাম্মদ নোয়াব, কবির, আবু তাহের, মেজবাহ উদ্দিন তুহিন, সাংবাদিক আবু সাঈদ রতনসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।

জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত এ টাউন হল সভায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা জানান, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্কে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের প্রধান তাৎপর্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা।

সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন, সার্বিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্রবাসী নেতৃবৃন্দ ও সকল প্রবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, এবারের ফোবানা সম্মেলন হবে ব্যাপক অংশগ্রহণমূলক এবং সকল প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

আরও পড়ুনঃ  ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত

তারা আরও বলেন, এবারের সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, ১৯৭১ সালের ঐতিহাসিক ঘটনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য, নতুন প্রজন্ম এবং প্রবাসী বাঙালিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হবে। এ উপলক্ষে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতার আসর, বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার ও মিলনমেলা।

সভায় প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, মানবাধিকারকর্মী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিল্পী-কলাকুশলীদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানের শুরুতে মহান মে দিবস, মহান ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

টাউন হল সভা শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত

সময়: ১০:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

নিউইয়র্কের ব্রুকলিনে আগামী ৪০তম ফোবানা সম্মেলনকে সামনে রেখে দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রুকলিনের ৪৮৫ ম্যাকডোনাল্ড এভিনিউস্থ “আমরা মুজিব যুক্তরাষ্ট্র” এর হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ব্রুকলিনের সুপরিচিত কমিউনিটি লিডার এম এ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান, মূলধারার রাজনীতিক ও মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং ৪০তম ফোবানার চিফ পেট্রন শফিকুল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি “এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ”-এর ভাইস চেয়ারম্যান ও আহ্বায়ক নূরুল আলম বাবু, সদস্য সচিব মনজুর কাদের, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা রেফায়েত চৌধুরী, সিরাজুল মাওলা, ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার, প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ, সমন্বয়কারী শিবলী সাদেক, মোসাদেকুর রহমান পেয়ারু, শাহাদাত, মোহাম্মদ নোয়াব, কবির, আবু তাহের, মেজবাহ উদ্দিন তুহিন, সাংবাদিক আবু সাঈদ রতনসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।

জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত এ টাউন হল সভায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা জানান, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্কে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের প্রধান তাৎপর্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা।

সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন, সার্বিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্রবাসী নেতৃবৃন্দ ও সকল প্রবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, এবারের ফোবানা সম্মেলন হবে ব্যাপক অংশগ্রহণমূলক এবং সকল প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

আরও পড়ুনঃ  মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ‘স্বাভাবিক’ ছিলেন লিন্ডসে গ্রাহাম, শেষ ফোনালাপের স্মৃতিচারণ করলেন ট্রাম্