Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন। কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সবুজ বার্তা থেকে অপরাধ দমন: ঝিনাইদহে ডিআইজির বহুমাত্রিক কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ০৭:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

মো. ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলায় দিনব্যাপী সরকারি ও কল্যাণমূলক সফর করেছেন। সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ সফরে তিনি পরিবেশ সংরক্ষণ, পুলিশ সদস্যদের কল্যাণ, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং অপরাধ দমনসংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেন।

সফরের শুরুতে ডিআইজি জেলার বিভিন্ন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি তরুণ প্রজন্মকে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে ঝিনাইদহ পুলিশ লাইন্স প্রাঙ্গণে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।

এরপর পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, গুজব ও অপপ্রচার মোকাবিলা, সাইবার সচেতনতা এবং পুলিশ-গণমাধ্যমের সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিআইজি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন এবং শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামান

সফরের শেষ পর্যায়ে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শকদের নিয়ে অপরাধ দমনসংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান প্রযুক্তিনির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশি কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ, দ্রুত ও ন্যায়সংগত সেবা প্রদান এবং জনআস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশ বাহিনীর সবচেয়ে বড় অর্জন। সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পুলিশকে একটি অনুকরণীয় বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Tag :
জনপ্রিয় নিউজ

গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

সবুজ বার্তা থেকে অপরাধ দমন: ঝিনাইদহে ডিআইজির বহুমাত্রিক কর্মসূচি

সময়: ০৭:৫৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মো. ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলায় দিনব্যাপী সরকারি ও কল্যাণমূলক সফর করেছেন। সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ সফরে তিনি পরিবেশ সংরক্ষণ, পুলিশ সদস্যদের কল্যাণ, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং অপরাধ দমনসংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেন।

সফরের শুরুতে ডিআইজি জেলার বিভিন্ন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি তরুণ প্রজন্মকে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পরে ঝিনাইদহ পুলিশ লাইন্স প্রাঙ্গণে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।

এরপর পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, গুজব ও অপপ্রচার মোকাবিলা, সাইবার সচেতনতা এবং পুলিশ-গণমাধ্যমের সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিআইজি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন এবং শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামান

সফরের শেষ পর্যায়ে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শকদের নিয়ে অপরাধ দমনসংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ৯ আগস্ট চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী