Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকুন সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম

আবু নাঈম রিপন,স্টাফ রিপোর্টারঃ  নরসিংদীতে টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম। তিনি বলেন,গুজব ও মিথ্যা প্রচারণা হলো আমাদের বড় প্রতিবন্ধকতা। এটি কার্যক্রমের ব্যাহত ও উন্নয়নের বাধা সৃষ্টির করে। ৯ইং অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিস এর উদ্যোগে সিভিল সার্জন অফিস হল রুমে আয়োজিত টাইফয়েড টিকা বিষয়ে সাংবাদিক ও ব্যক্তিদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আমীরুল হক শামীম এসব কথা বলেন।

নরসিংদীর সিভিল সার্জন বলেন,গুজব ও মিথ্যাচার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। টাইফয়েড টিকা নিলে শিশু ও কিশোরদের কোনো সমস্যা হবে না। এ ছাড়া কোনো তথ্য পেলে যাচাই করে পরে পরিবেশনের অনুরোধ জানান সিভিল সার্জন ।নরসিংদীর জেলায় ছয়টি উপজেলায় ৬ লাখ ১৫ হাজার ৭২২ জন শিশু কিশোর এর মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস বয়স হইতে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণির সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।দুই বছরের কম বয়সী শিশুদের উরুর মাংসপেশিতে এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের বাহুর উপরিভাগে ০.৫ এম এল ইনজেকশন দেওয়া হবে। শিশু ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ ইং সাল এর তথ্য অনুযাযী প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার শিশু মৃত্যুবরণ করেন। তবে আক্রান্ত ও মৃত্যুবরণ কারীদের অধিকাংশই দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান আফ্রিকায় বসবাসকারী মানুষ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই রোগে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। দি গ্লোবাল বার্ডেন অব ডিজিস এর সমীক্ষা অনুযায়ী ২০২১ ইং সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন এর বেশি মৃত্যুবরণ করেন। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

আরও পড়ুনঃ  অনন্য মানবিকতায় সামাজিকীকরণ: প্রথা ভাঙলো মাদ্রাসা আবু হুরায়রা

নরসিংদীর জেলা তথ্য কর্মকর্তা মোঃ ওয়াইদুল কবির মোল্লা এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোঃ ইউসুফ আলী ।নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও অন্যান্য সাংবাদিক বৃন্দ। নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম আরো বলেন গুজব ও মিথ্যাচার হলো আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এটি কার্যক্রম ব্যাহত করে এবং উন্নয়নের বাবা সৃষ্টির করে। আমরা নরসিংদী জেলার সকলের সুস্বাস্থ্য রক্ষার্থে সার্বিক সহযোগিতা কামনা করি।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

নরসিংদীতে টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকুন সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম

সময়: ১১:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

আবু নাঈম রিপন,স্টাফ রিপোর্টারঃ  নরসিংদীতে টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম। তিনি বলেন,গুজব ও মিথ্যা প্রচারণা হলো আমাদের বড় প্রতিবন্ধকতা। এটি কার্যক্রমের ব্যাহত ও উন্নয়নের বাধা সৃষ্টির করে। ৯ইং অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিস এর উদ্যোগে সিভিল সার্জন অফিস হল রুমে আয়োজিত টাইফয়েড টিকা বিষয়ে সাংবাদিক ও ব্যক্তিদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আমীরুল হক শামীম এসব কথা বলেন।

নরসিংদীর সিভিল সার্জন বলেন,গুজব ও মিথ্যাচার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। টাইফয়েড টিকা নিলে শিশু ও কিশোরদের কোনো সমস্যা হবে না। এ ছাড়া কোনো তথ্য পেলে যাচাই করে পরে পরিবেশনের অনুরোধ জানান সিভিল সার্জন ।নরসিংদীর জেলায় ছয়টি উপজেলায় ৬ লাখ ১৫ হাজার ৭২২ জন শিশু কিশোর এর মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস বয়স হইতে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণির সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।দুই বছরের কম বয়সী শিশুদের উরুর মাংসপেশিতে এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের বাহুর উপরিভাগে ০.৫ এম এল ইনজেকশন দেওয়া হবে। শিশু ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ ইং সাল এর তথ্য অনুযাযী প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার শিশু মৃত্যুবরণ করেন। তবে আক্রান্ত ও মৃত্যুবরণ কারীদের অধিকাংশই দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান আফ্রিকায় বসবাসকারী মানুষ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই রোগে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। দি গ্লোবাল বার্ডেন অব ডিজিস এর সমীক্ষা অনুযায়ী ২০২১ ইং সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন এর বেশি মৃত্যুবরণ করেন। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

আরও পড়ুনঃ  ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক