Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার জেরে উত্তেজনা, নিরাপত্তাহীনতার অভিযোগ জামালপুরে এম এ রশিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান: ১০ লাখ টাকার পণ্য জব্দ, কারখানা সিলগালা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ হোটেল শ্রমিকদের ন্যায্য চুক্তির দাবির আন্দোলনে গভর্নর ক্যাথি হোচুলের সমর্থন ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে, ইউনিয়নের অর্জন সামনে আনার আহ্বান হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ

  • Reporter Name
  • সময়: ১১:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৯ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইন্টারনেট লাইনের কাজ করতে গিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারিয়েছেন ২০ বছর বয়সী তরুণ মো. সোহান। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সোহান কালিয়াকৈর উপজেলার চান্দরা পলানপাড়া এলাকার রকি আহমেদের ছেলে। পারিবারিক অভাব-অনটনের কারণে তিনি স্থানীয় ইন্টারনেট ও ডিশ-সংযোগ ব্যবসায়ী হানিফ ও তারেকের অধীনে কাজ করতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মে ২০২৬ দুপুরে উপজেলার খাড়াজোড়া এলাকায় ইকোনিটস গার্মেন্টসের সামনে ইন্টারনেট লাইনে ত্রুটি দেখা দিলে সোহানকে বিদ্যুতের খুঁটিতে উঠে লাইন মেরামতের নির্দেশ দেওয়া হয়। পরিবারের অভিযোগ, সোহান প্রথমে খুঁটিতে উঠতে অনীহা প্রকাশ করলেও তাকে জোরপূর্বক কাজ করতে বাধ্য করা হয়।

খুঁটিতে ওঠার পরপরই তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করেন।

প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, জীবন রক্ষার স্বার্থে তার দুই হাত কেটে ফেলতে হয়েছে। এছাড়া তার ঘাড়, বুক ও পায়ের বিভিন্ন অংশেও গুরুতর দগ্ধ হয়েছে।

এ ঘটনায় সোহানের বাবা রকি আহমেদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ভাতারিয়া পূর্বপাড়া এলাকার হানিফ (৩০), পিতা- আব্দুর রহিম এবং তারেক (৩০), পিতা- কবির হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

ঘটনার পর থেকে সোহানের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে।

উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ

কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ

সময়: ১১:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬