Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, আহত ৪ বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খোকসায় প্রাইভেটকার চাপায় আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

  • Reporter Name
  • সময়: ১০:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১১ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার চাপায় আহত দিলীপ বিশ্বাস (৫৫) নামের এক হোমিও চিকিৎসক মৃত্যু বরণ করেছেন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বিকেলের দিকে খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

মৃত দিলীপ বিশ্বাস উপজেলার বেতবাড়িয়া এলাকার ঋষি বিশ্বাসের ছেলে।

জানা গেছে, খোকসা বাজার থেকে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান কমলাপুরের দিকে যাচ্ছিল। ভ্যানটি খোকসা পৌর ভূমি অফিসের সামনে পৌঁছলে পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার ভ্যান্টিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটে দাঁড়িয়ে থাকা হোমিও চিকিৎসক দিলীপ বিশ্বাসের ওপর উল্টে পড়ে। এ সময় দিলীপ বিশ্বাসসহ ভ্যানে থাকা দুই আরোহী ইকবাল ও সাইদুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দিলীপ বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, প্রাইভেটকারের ধাক্কায় এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

খোকসায় প্রাইভেটকার চাপায় আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

সময়: ১০:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার চাপায় আহত দিলীপ বিশ্বাস (৫৫) নামের এক হোমিও চিকিৎসক মৃত্যু বরণ করেছেন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বিকেলের দিকে খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।

মৃত দিলীপ বিশ্বাস উপজেলার বেতবাড়িয়া এলাকার ঋষি বিশ্বাসের ছেলে।

জানা গেছে, খোকসা বাজার থেকে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান কমলাপুরের দিকে যাচ্ছিল। ভ্যানটি খোকসা পৌর ভূমি অফিসের সামনে পৌঁছলে পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার ভ্যান্টিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ভূমি অফিসের গেটে দাঁড়িয়ে থাকা হোমিও চিকিৎসক দিলীপ বিশ্বাসের ওপর উল্টে পড়ে। এ সময় দিলীপ বিশ্বাসসহ ভ্যানে থাকা দুই আরোহী ইকবাল ও সাইদুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দিলীপ বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, প্রাইভেটকারের ধাক্কায় এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮, সবাই কন্যাশিশু