Dhaka ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, আহত ৪ বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ কসবায় ব্যাংকার হত্যাকারীর ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

ওসমান গনি,
বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ কাঠ জব্দ

বান্দরবানে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই ২০২৬ তারিখে বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় পরিচালিত সেনা টহলের সময় অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে রাস্তার পাশে মজুদ করে রাখা কাঠ বোঝাই একটি টয়োটা পিক-আপ (লট নং-৩৮) সেনা সদস্যদের নজরে আসে।

ঘটনাস্থলে উপস্থিত কাঠের মালিক মিলন বড়ুয়া, সাং- বালাঘাটা, উপজেলা: বান্দরবান সদর, জেলা: বান্দরবানকে কাঠ পরিবহনের বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য অনুরোধ করা হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন।

পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করা হয়। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঠের বৈধতা যাচাই করেন। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় তারা জব্দকৃত কাঠ নিজেদের হেফাজতে গ্রহণ করেন এবং প্রচলিত বন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযানে মোট ৭৭৯ (সাতশত ঊনআশি) টুকরা কাঠ জব্দ করা হয়, যার মোট আয়তন ৪৯৩.৩৪ (চারশত তিরানব্বই দশমিক তিন চার) ঘনফুট এবং আনুমানিক বাজারমূল্য ১৪,৮০,০২০/- (চৌদ্দ লক্ষ আশি হাজার বিশ) টাকা।

বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বনজ সম্পদ রক্ষা, অবৈধ কাঠ পাচার কার্যক্রম বন্ধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

সময়: ১১:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ওসমান গনি,
বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ কাঠ জব্দ

বান্দরবানে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই ২০২৬ তারিখে বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় পরিচালিত সেনা টহলের সময় অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে রাস্তার পাশে মজুদ করে রাখা কাঠ বোঝাই একটি টয়োটা পিক-আপ (লট নং-৩৮) সেনা সদস্যদের নজরে আসে।

ঘটনাস্থলে উপস্থিত কাঠের মালিক মিলন বড়ুয়া, সাং- বালাঘাটা, উপজেলা: বান্দরবান সদর, জেলা: বান্দরবানকে কাঠ পরিবহনের বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য অনুরোধ করা হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন।

পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করা হয়। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঠের বৈধতা যাচাই করেন। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় তারা জব্দকৃত কাঠ নিজেদের হেফাজতে গ্রহণ করেন এবং প্রচলিত বন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযানে মোট ৭৭৯ (সাতশত ঊনআশি) টুকরা কাঠ জব্দ করা হয়, যার মোট আয়তন ৪৯৩.৩৪ (চারশত তিরানব্বই দশমিক তিন চার) ঘনফুট এবং আনুমানিক বাজারমূল্য ১৪,৮০,০২০/- (চৌদ্দ লক্ষ আশি হাজার বিশ) টাকা।

বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বনজ সম্পদ রক্ষা, অবৈধ কাঠ পাচার কার্যক্রম বন্ধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।

আরও পড়ুনঃ  টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা