Dhaka ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শুটিংয়ের মাঝেই নথ গিলে ফেললেন শেহনাজ গিল, তারপরও থামেনি শুটিং মহেশখালীতে এলএনজি সরবরাহে ধস, চট্টগ্রামে ৪০% গ্যাস ঘাটতি বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, সমঝোতায় পথে বাধা কিছু উদ্বেগ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়, বিএনপিতে সম্ভাব্য বড় রদবদল পলায়ন ও অসদাচরণে বিপ্লব-ইকবাল-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জামিন মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না অভিনেতা আলভী সন্ধ্যা থেকে কমতে পারে লোডশেডিং, সংকট কাটাতে সব বিকল্পে কাজ: প্রতিমন্ত্রী মাঝ আকাশে ভুয়া ওয়াইফাই নেটওয়ার্ক, ডেলটা ফ্লাইটে তদন্ত হাম-উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৮৮৫ মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর আহ্বান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১ জন

  • Reporter Name
  • সময়: ০২:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

মোঃ গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন ফরেস্ট বাগান নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল ফরেস্ট বাগান নামক এলাকার পদ্মা নদীর চরের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মোটর সাইকেল আরোহী ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসছে। উক্ত মোটর সাইকেল আরোহী আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় এবং মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। তখন আভিযানিক দল কর্তৃক তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় তার মোটর সাইকেলের সিটের নিচে ভারতীয় অবৈধ মালামাল রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মো: রিপন আলী (২০), পিতা মো: সাত্তার মোল্লা, গ্রাম- চর মাজার দিয়া পূর্ব পাড়া, ডাকঘর- কোট বাজার, থানা- দামকুরা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে আভিযানিক দল মোটর সাইকেল তল্লাশী করে সিটের নিচে থাকা ব্যাগ হতে ১৬ বোতল ব্রণ কফ সিরাপ* জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী, মাদকদ্রব্য, ০১টি বাটন মোবাইল (Symphony) এবং ০১টি মোটরসাইকেল দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আরও পড়ুনঃ  বিদেশিদের জন্য নতুন ভিসা নীতিমালা, বাড়ল ভিসার শ্রেণি
Tag :
জনপ্রিয় নিউজ

শুটিংয়ের মাঝেই নথ গিলে ফেললেন শেহনাজ গিল, তারপরও থামেনি শুটিং

ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১ জন

সময়: ০২:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মোঃ গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন ফরেস্ট বাগান নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল ফরেস্ট বাগান নামক এলাকার পদ্মা নদীর চরের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মোটর সাইকেল আরোহী ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসছে। উক্ত মোটর সাইকেল আরোহী আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় এবং মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। তখন আভিযানিক দল কর্তৃক তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় তার মোটর সাইকেলের সিটের নিচে ভারতীয় অবৈধ মালামাল রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মো: রিপন আলী (২০), পিতা মো: সাত্তার মোল্লা, গ্রাম- চর মাজার দিয়া পূর্ব পাড়া, ডাকঘর- কোট বাজার, থানা- দামকুরা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে আভিযানিক দল মোটর সাইকেল তল্লাশী করে সিটের নিচে থাকা ব্যাগ হতে ১৬ বোতল ব্রণ কফ সিরাপ* জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী, মাদকদ্রব্য, ০১টি বাটন মোবাইল (Symphony) এবং ০১টি মোটরসাইকেল দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার