Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লালমনিরহাটের আদিতমারীতে বিএনপি নেতার নেতৃত্বে যুবককে হত্যার উদ্দেশ্যে কু/পি/য়ে জ/খ/ম

  • Reporter Name
  • সময়: ০৯:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৮৫ Time View

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রবিউল ইসলাম নামের এক যুবক। অভিযোগ উঠেছে, সারপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রইসবাগ কেরামতিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে রবিউল গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মে সারপুকুর ইউনিয়নের টেপারবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিজানুর রহমান মিজানের সঙ্গে একই এলাকার আতোয়ার রহমানের বিরোধ সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় যুবক রবিউল ইসলাম এগিয়ে এসে উভয় পক্ষকে শান্ত করেন এবং বিরোধ মীমাংসার চেষ্টা করেন।

তবে অভিযোগ রয়েছে, ঘটনার পরদিন ১৫ মে একই ইউনিয়নের লকডাউন বাজার এলাকায় রবিউলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৫ থেকে ২০ জনের একটি দল লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এতে রবিউলের একটি পা দুই স্থানে ভেঙে যায়, অপর পায়েও গুরুতর আঘাত লাগে। এছাড়া তার বাম হাতেও গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রবিউলের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে মিজানুর রহমান মিজান হামলার কথা অস্বীকার করে বলেন, “রবিউল দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।”

তবে তার এই বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অনেকে বলছেন, একটি বিরোধ মীমাংসা করতে গিয়ে যদি কাউকে এমন নির্মম পরিণতির শিকার হতে হয়, তবে তা সমাজের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

লালমনিরহাটের আদিতমারীতে বিএনপি নেতার নেতৃত্বে যুবককে হত্যার উদ্দেশ্যে কু/পি/য়ে জ/খ/ম

সময়: ০৯:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬