Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩ ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় মহামিছিল, শিক্ষাকর্মীসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহণ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮ ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, অভিযুক্তের ৫ মাসের কারাদণ্ড ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিং তারিয়াংয়ের সমর্থকদের মানববন্ধনের ঘোষণা শিবপুরে অসহায় বিধবা মিলন রাণীর পাশে ইউএনও, দিলেন মানবিক সহায়তা নবীনগরে আইনশৃঙ্খলা সভা, জনসেবা নির্বিঘ্নে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি আব্দুল মান্নানের কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচারে অতিষ্ঠ নারী উদ্যোক্তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় মহামিছিল, শিক্ষাকর্মীসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহণ

  • Reporter Name
  • সময়: ০৮:৫২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪ Time View

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ):

কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে কলকাতায় মহামিছিল করেছে ‘শিক্ষা সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চ’। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে পৃথক মিছিল শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত গিয়ে মিলিত হয়।

আয়োজকদের দাবি, গত ২৪ জুলাই বামপন্থী সংগঠনের ডাকা মহামিছিলে ছাত্র, যুবক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা অভিযোগ করেন, ওই ঘটনার মাধ্যমে রাজ্যে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তারা।

মহামিছিলে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের সদস্যদের পাশাপাশি এবিভিপি ও এবিআরএসএম-এর সঙ্গে যুক্ত কর্মীরাও কর্মসূচিতে অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

মিছিল থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, যারা সংবাদ সংগ্রহ ও মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার কাজ করেন, তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আয়োজকরা আরও বলেন, শিক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এদিন ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে লেনিন মূর্তি ও রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের কারণে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের পক্ষ থেকেও মিছিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

মিছিলকারীদের হাতে জাতীয় পতাকা দেখা যায়। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় মহামিছিল, শিক্ষাকর্মীসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহণ

সময়: ০৮:৫২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ):

কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে কলকাতায় মহামিছিল করেছে ‘শিক্ষা সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চ’। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে পৃথক মিছিল শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত গিয়ে মিলিত হয়।

আয়োজকদের দাবি, গত ২৪ জুলাই বামপন্থী সংগঠনের ডাকা মহামিছিলে ছাত্র, যুবক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা অভিযোগ করেন, ওই ঘটনার মাধ্যমে রাজ্যে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তারা।

মহামিছিলে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের সদস্যদের পাশাপাশি এবিভিপি ও এবিআরএসএম-এর সঙ্গে যুক্ত কর্মীরাও কর্মসূচিতে অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

মিছিল থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, যারা সংবাদ সংগ্রহ ও মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার কাজ করেন, তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আয়োজকরা আরও বলেন, শিক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এদিন ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে লেনিন মূর্তি ও রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের কারণে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের পক্ষ থেকেও মিছিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

মিছিলকারীদের হাতে জাতীয় পতাকা দেখা যায়। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল