Dhaka ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে, ভাড়াটে খুনি নিয়োগের দাবি চার্জশিটে

  • Reporter Name
  • সময়: ০৮:৫৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২৭ Time View

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি ও স্থানীয় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযোগ, জমি কেনার টাকার বিরোধকে কেন্দ্র করে ভাড়াটে খুনি দিয়ে ওই নারীকে হত্যা করানো হয়।

সোমবার (৩ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবু বকর ছিদ্দিক। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু বকর ছিদ্দিক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং একই ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের বাসিন্দা।

চার্জশিটে যা বলা হয়েছে

আদালত ও মামলার নথি অনুযায়ী, নিহত সালেহা বেগমের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু বকর ছিদ্দিক। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হলেও জমি কেনার জন্য নেওয়া প্রায় ৩০ লাখ টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, এ বিরোধের জেরে আরও ২০ লাখ টাকা দাবি করেন আবু বকর। সম্পর্কের অবনতি ঘটলে তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে মো. সেলিম নামে এক ব্যক্তিকে সালেহাকে হত্যার দায়িত্ব দেন।

যেভাবে উদ্ধার হয় মরদেহ

২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে নুনু সর্দারের পরিত্যক্ত ভিটা থেকে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

তদন্তের একপর্যায়ে পুলিশ সেলিমকে গ্রেপ্তার করলে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী, নির্জন স্থানে নিয়ে প্রথমে সালেহাকে অচেতন করা হয়। পরে তাকে হত্যা করে সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি।

তদন্তে উঠে আসে পরিকল্পিত হত্যার অভিযোগ

পুলিশের তদন্তে সেলিম ও আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সেলিম আগে থেকেই কারাগারে থাকলেও আবু বকর দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে পাঠান।

আরও পড়ুনঃ  চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক

বাদীপক্ষের বক্তব্য

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসাইন বলেন, চার্জশিটভুক্ত দ্বিতীয় আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এদিকে নিহতের ছেলে শরীফ উদ্দিনমো. আরিফুল ইসলাম অভিযোগ করেন, অর্থনৈতিক বিরোধের জেরেই তাদের মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা মামলার দুই আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা

সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে, ভাড়াটে খুনি নিয়োগের দাবি চার্জশিটে

সময়: ০৮:৫৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি ও স্থানীয় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযোগ, জমি কেনার টাকার বিরোধকে কেন্দ্র করে ভাড়াটে খুনি দিয়ে ওই নারীকে হত্যা করানো হয়।

সোমবার (৩ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবু বকর ছিদ্দিক। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু বকর ছিদ্দিক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন এবং একই ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের বাসিন্দা।

চার্জশিটে যা বলা হয়েছে

আদালত ও মামলার নথি অনুযায়ী, নিহত সালেহা বেগমের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু বকর ছিদ্দিক। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হলেও জমি কেনার জন্য নেওয়া প্রায় ৩০ লাখ টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, এ বিরোধের জেরে আরও ২০ লাখ টাকা দাবি করেন আবু বকর। সম্পর্কের অবনতি ঘটলে তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে মো. সেলিম নামে এক ব্যক্তিকে সালেহাকে হত্যার দায়িত্ব দেন।

যেভাবে উদ্ধার হয় মরদেহ

২০২৫ সালের ১৬ জুন কমলনগরের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে নুনু সর্দারের পরিত্যক্ত ভিটা থেকে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

তদন্তের একপর্যায়ে পুলিশ সেলিমকে গ্রেপ্তার করলে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী, নির্জন স্থানে নিয়ে প্রথমে সালেহাকে অচেতন করা হয়। পরে তাকে হত্যা করে সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি।

তদন্তে উঠে আসে পরিকল্পিত হত্যার অভিযোগ

পুলিশের তদন্তে সেলিম ও আবু বকর ছিদ্দিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সেলিম আগে থেকেই কারাগারে থাকলেও আবু বকর দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আত্মসমর্পণের পর আদালত তাকে কারাগারে পাঠান।

আরও পড়ুনঃ  খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তল উদ্ধার, ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার