Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে

  • Reporter Name
  • সময়: ১১:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৯ Time View

রিপোর্টার: সমরেশ রায় ও শম্পা দাস
কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ৯ই জুলাই, বৃহস্পতিবার, সকাল থেকেই বৃষ্টিতে ভাসল কলকাতা শহর। সকাল প্রায় ৯টা থেকে প্রবল বর্ষণ শুরু হয়। সারাদিন ধরে চলতে থাকে এই বৃষ্টি, যা বিকেল ৬টা পর্যন্ত অব্যাহত ছিল। এরপরও ঝিরঝির করে বৃষ্টি পড়তে দেখা যায়।

এই প্রবল বর্ষণের ফলে যান চলাচল যেমন ব্যাহত হয়েছে, তেমনি অফিসযাত্রী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষও চরম বিপাকে পড়েছেন।

কেউ কাজের তাগিদে, কেউ বাজার করতে বেরিয়ে রাস্তায় দুর্ভোগের শিকার হয়েছেন। আবার কেউ বিভিন্ন মার্কেটে কেনাকাটা করতে এসে বৃষ্টি না থামায় বিপাকে পড়েছেন। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। পথচলতি মানুষকে দীর্ঘ সময় বাস ধরার জন্য রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়।

প্রচণ্ড বৃষ্টির ফলে স্কুলের ছাত্রছাত্রীরাও বাড়ি ফিরতে গিয়ে সমস্যার মুখোমুখি হন। অনেক ছাত্রছাত্রীকে বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরতে দেখা যায়। আবার অনেকেই মুষলধারে বৃষ্টির মধ্যেই আনন্দে আত্মহারা হয়ে ভিজতে ভিজতে বাড়ির উদ্দেশে রওনা দেন।

কেউ বাবা-মায়ের হাত ধরে বাইকে চেপে বাড়ি ফিরছেন, আবার কেউ উবের বাইকে চড়ে এই বৃষ্টির মধ্যেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন— এমন দৃশ্যও চোখে পড়েছে।

দুপুরের পর থেকেই বৃষ্টির তীব্রতা আরও বাড়তে থাকে। আকাশজুড়ে ঘন কালো মেঘের আনাগোনা ছিল। তবে অন্যান্য দিনের তুলনায় এদিনের বৃষ্টিতে কোনো ধরনের বজ্রপাত লক্ষ্য করা যায়নি।

বৃষ্টি হলে যেভাবে যান চলাচল অব্যাহত থাকে এবং ধর্মতলার মতো জনবহুল এলাকায় যেভাবে সাধারণ মানুষ রাস্তা পারাপার করেন, তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে ট্রাফিক পুলিশকে অনেক এলাকায় চোখে পড়েনি। ফলে পথচলতি মানুষকে অনেক ক্ষেত্রে বেপরোয়াভাবে রাস্তা পার হতে দেখা যায়।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ

আজকের বৃষ্টিতে সরকারি ও প্রাইভেট বাসস্ট্যান্ডগুলোতে জল জমে থাকতে দেখা গেছে। বাসস্ট্যান্ডে জলাবদ্ধতার কারণে অনেক যাত্রী বাসে উঠতে পারেননি। ফলে কীভাবে বাড়ি ফিরবেন, সেই অপেক্ষায় দীর্ঘ সময় ধরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে।

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে

সময়: ১১:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬