Dhaka ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ওয়াকআউট নয়, সংসদেই হোক সব বিতর্ক: বিরোধীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের ‘হইচই’, ৯০ এমপিকে রাশেদ খাঁনের কটাক্ষ আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সারাদেশে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাসসহ সব আসামি খালাস সংসদে উঠল তিন বিল, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রুশ প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা ‘টুকু আসে, টুকু যায়—কতক্ষণ থাকে বোঝা যায় না’: লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৪৬টি উদ্ভাবনী প্রজেক্টে মুখর মানিকনগর মডেল হাই স্কুল: ডেমরায় বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ ভাবনার মিলনমেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে ব্যতিক্রমী আয়োজন

  • Reporter Name
  • সময়: ০৮:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৫৮ Time View

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মানিকনগর মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামূলক চিন্তাভাবনা এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৪৬টি উদ্ভাবনী প্রজেক্টে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও এসইডিপি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকনগর মডেল হাই স্কুলের সভাপতি মো. অলি আহসান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমরা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান মিয়া বলেন, “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের সমন্বয়েই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে গবেষণা, প্রযুক্তি ও বাস্তবমুখী জ্ঞান অর্জনে এগিয়ে আসতে হবে। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তাই হতে পারে সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৪৬টি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করে। এসব প্রকল্পের মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট ডিভাইস, ডিজিটাল সেবা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্ভাবনী ধারণা। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গবেষণাভিত্তিক উপস্থাপনা এবং সমস্যা সমাধানমুখী চিন্তাধারা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।
অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতে বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান উদ্ভাবনের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য নাগরিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
সংশ্লিষ্টদের মতে, মানিকনগর মডেল হাই স্কুলের এ আয়োজন শুধু একটি বিজ্ঞান প্রদর্শনী নয়; বরং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, গবেষণামুখী শিক্ষা এবং ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম। শিক্ষা ও উদ্ভাবনের সমন্বয়ে বিদ্যালয়টির এ উদ্যোগ শিক্ষাঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

ওয়াকআউট নয়, সংসদেই হোক সব বিতর্ক: বিরোধীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

৪৬টি উদ্ভাবনী প্রজেক্টে মুখর মানিকনগর মডেল হাই স্কুল: ডেমরায় বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ ভাবনার মিলনমেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে ব্যতিক্রমী আয়োজন

সময়: ০৮:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬