Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ, আটক ২ নারী টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

  • Reporter Name
  • সময়: ০৯:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৩৬ Time View

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে এক দম্পতি, তাদের দুই ছেলে ও আরও একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন জেলা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভবনে আটকে রাখা চার তরুণীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে একজন গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। ওই ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার এবং চার তরুণীকে উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে ওই আবাসিক ভবনে নিয়ে আসা হতো। পরে তাদের সেখানে আটকে রেখে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার দম্পতি তাদের দুই ছেলের সহযোগিতায় ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জন করতেন। তবে এসব অভিযোগের বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চার তরুণীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  1. ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না এবং দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ  মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

সময়: ০৯:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে এক দম্পতি, তাদের দুই ছেলে ও আরও একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন জেলা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভবনে আটকে রাখা চার তরুণীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে একজন গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। ওই ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার এবং চার তরুণীকে উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে ওই আবাসিক ভবনে নিয়ে আসা হতো। পরে তাদের সেখানে আটকে রেখে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার দম্পতি তাদের দুই ছেলের সহযোগিতায় ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জন করতেন। তবে এসব অভিযোগের বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চার তরুণীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  1. ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না এবং দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ  কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার