Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

মো: মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ মহিলা পরিষদ দেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সাংগঠনিক মাস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলাশাখা ২৫ দিনব্যাপী তৃণমূল শাখায় কর্মী সভা, বিভিন্ন পেশার নারী-পুরুষদের সাথে মতবিনিময় সভা, তরুণীদের সাথে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতা/বিতর্ক প্রতিযোগিতা, সাংগঠনিক প্রশিক্ষণ এবং সাংগঠনিক মাসের সমাপনীর কর্মসূচি গ্রহণ করেছে। সদস্য সংগ্রহসহ সকল কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছাড়াও অন্যান্য সংগঠনের সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

‘‘তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’’— এই আহ্বানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক মাস ২০২৫ উদ্বোধন হয়।

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় শাখারী পট্টিস্থ উদীচী জেলা শাখা প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন এর সভাপতিত্বে কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

সভায় আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক মাসের উদ্বোধন করেন সিনিয়র সহ-সভাপতি মাহাবুবা খাতুন। উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। সংগঠনকে গতিশীল করতে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, গোলেনুর বেগম, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন, সংগঠনের দক্ষ সচেতন কর্মী একটি সংগঠনের শক্তি। এছাড়াও সম্প্রতি দেশে সঙ্কটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশব্যাপী নারী ও শিশুর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির চরম বহিঃপ্রকাশ, উত্যক্তকরণ, যৌন নিপীড়ন, ধর্ষণ, হত্যাসহ লোমহর্ষক নির্যাতন দেশে মহামারীর আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে নারীদের ঘরে বন্দী করার জন্য নারী বিদ্বেষী প্রচারণার অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক অবক্ষয়সহ বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনার প্রবাহমানতা বাড়িয়ে তুলছে।

আরও পড়ুনঃ  বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের জরুরি পদক্ষেপের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের বিবেক জাগ্রত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, পেশাদারী দক্ষতা অর্জন করতে হলে ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আদর্শ ও সংস্কৃতি মেনে কাজ করতে হবে। সকল কর্মীবৃন্দকে নতুন কর্মী তৈরিতে উদ্বুদ্ধ করা হয়। তরুণীদের সম্পৃক্ত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সাংগঠনিক মাসে সংগঠনকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের পতাকার তলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

দিনাজপুর মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

সময়: ০৭:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

মো: মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ মহিলা পরিষদ দেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সাংগঠনিক মাস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলাশাখা ২৫ দিনব্যাপী তৃণমূল শাখায় কর্মী সভা, বিভিন্ন পেশার নারী-পুরুষদের সাথে মতবিনিময় সভা, তরুণীদের সাথে মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতা/বিতর্ক প্রতিযোগিতা, সাংগঠনিক প্রশিক্ষণ এবং সাংগঠনিক মাসের সমাপনীর কর্মসূচি গ্রহণ করেছে। সদস্য সংগ্রহসহ সকল কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছাড়াও অন্যান্য সংগঠনের সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

‘‘তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’’— এই আহ্বানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক মাস ২০২৫ উদ্বোধন হয়।

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় শাখারী পট্টিস্থ উদীচী জেলা শাখা প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন এর সভাপতিত্বে কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

সভায় আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক মাসের উদ্বোধন করেন সিনিয়র সহ-সভাপতি মাহাবুবা খাতুন। উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান। সংগঠনকে গতিশীল করতে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, গোলেনুর বেগম, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন, সংগঠনের দক্ষ সচেতন কর্মী একটি সংগঠনের শক্তি। এছাড়াও সম্প্রতি দেশে সঙ্কটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশব্যাপী নারী ও শিশুর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির চরম বহিঃপ্রকাশ, উত্যক্তকরণ, যৌন নিপীড়ন, ধর্ষণ, হত্যাসহ লোমহর্ষক নির্যাতন দেশে মহামারীর আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে নারীদের ঘরে বন্দী করার জন্য নারী বিদ্বেষী প্রচারণার অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক অবক্ষয়সহ বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনার প্রবাহমানতা বাড়িয়ে তুলছে।

আরও পড়ুনঃ  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ