Dhaka ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

  • Reporter Name
  • সময়: ০৮:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় , পুকুরে বিষপ্রয়োগে , ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ ।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো গ্রামে প্রায় ৬ বিঘা আয়তনের একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু। এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বুধবার (৫ আগস্ট) ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু জানান, ভোরের দিকে পুকুরে বিষ প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই মাছ পানিতে ভেসে উঠতে শুরু করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, পুকুরজুড়ে বিপুল পরিমাণ মাছ মৃত অবস্থায় ভাসছে। পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল।

তিনি বলেন পুকুরে এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন করায় আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি মাছ মারা গেছে এবং পুকুরটি টেন্ডার নেওয়া সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।”

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  শাকিবের অনুরোধে সিনেমায় ফিরতে রাজি ববিতা, তবে থাকছে বিশেষ শর্ত
Tag :
জনপ্রিয় নিউজ

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

সময়: ০৮:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় , পুকুরে বিষপ্রয়োগে , ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ ।
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো গ্রামে প্রায় ৬ বিঘা আয়তনের একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু। এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বুধবার (৫ আগস্ট) ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

মৎস্যচাষি রোকনুজ্জামান লাল্টু জানান, ভোরের দিকে পুকুরে বিষ প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই মাছ পানিতে ভেসে উঠতে শুরু করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, পুকুরজুড়ে বিপুল পরিমাণ মাছ মৃত অবস্থায় ভাসছে। পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল।

তিনি বলেন পুকুরে এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন করায় আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি মাছ মারা গেছে এবং পুকুরটি টেন্ডার নেওয়া সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।”

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস, দেশজুড়ে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন