Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

  • Reporter Name
  • সময়: ১০:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হলেন, যার নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক অগ্রগতি অর্জন করেছে।
২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কাখাবের বেনিদজে বিশ্বব্যাপী এফএমসিজি খাতে একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতা। এর মধ্যে ১৫ বছরেরও বেশি সময় তিনি বোর্ড পর্যায়ের ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বিএটিতে যোগদানের পর তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন ও জেনারেল ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন।
কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল (আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া), মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। বিএটি বাংলাদেশে যোগদানের আগে তিনি বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব বিশেষভাবে স্বীকৃত।
কাখাবের বেনিদজে ২০২৬ সালের ১ মে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগ দেন। তার বৈশ্বিক অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবমুখী নেতৃত্ব বিএটি বাংলাদেশের পরবর্তী ধাপের প্রবৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে প্রতিষ্ঠানের অবদানের প্রথাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে ডিগ্রি।
নিয়োগ প্রসঙ্গে কাখাবের বেনিদজে বলেন, “১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অর্থবহ অবদান অব্যাহত রাখাই হবে আমার অগ্রাধিকার।”
প্রমাণিত নেতৃত্বগুণ ও বিস্তৃত আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে কাখাবের বেনিদজের নিয়োগ বিএটি বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সাংগঠনিক শক্তি এবং দেশের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির সহযোগী হিসেবে প্রতিষ্ঠানের ভূমিকাকে আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুনঃ  অ্যানালগ নয়, ডিজিটালে রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

সময়: ১০:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি:

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হলেন, যার নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক অগ্রগতি অর্জন করেছে।
২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কাখাবের বেনিদজে বিশ্বব্যাপী এফএমসিজি খাতে একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতা। এর মধ্যে ১৫ বছরেরও বেশি সময় তিনি বোর্ড পর্যায়ের ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বিএটিতে যোগদানের পর তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন ও জেনারেল ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন।
কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল (আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া), মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। বিএটি বাংলাদেশে যোগদানের আগে তিনি বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব বিশেষভাবে স্বীকৃত।
কাখাবের বেনিদজে ২০২৬ সালের ১ মে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগ দেন। তার বৈশ্বিক অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবমুখী নেতৃত্ব বিএটি বাংলাদেশের পরবর্তী ধাপের প্রবৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে প্রতিষ্ঠানের অবদানের প্রথাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে ডিগ্রি।
নিয়োগ প্রসঙ্গে কাখাবের বেনিদজে বলেন, “১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অর্থবহ অবদান অব্যাহত রাখাই হবে আমার অগ্রাধিকার।”
প্রমাণিত নেতৃত্বগুণ ও বিস্তৃত আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে কাখাবের বেনিদজের নিয়োগ বিএটি বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, সাংগঠনিক শক্তি এবং দেশের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির সহযোগী হিসেবে প্রতিষ্ঠানের ভূমিকাকে আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুনঃ  কোনোভাবেই ফ্যাসিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না: খুলনা রেঞ্জের ডিআইজি