Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন দেশে প্রথমবারের মতো নৌযান শুমারীর তথ্য সংগ্রহ করা হবে বালিয়াকান্দিতে মিশ্র মৎস্য চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক নিজামুদ্দিন দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগ বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা শিবপুরে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখা নিয়ে বিতর্ক, নিয়ম লঙ্ঘন ও তথ্য গোপনের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মরক্কো-মেলিলা সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫০

  • Reporter Name
  • সময়: ০৮:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৫ Time View

মরক্কো ও স্পেন-শাসিত মেলিলা সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (১ আগস্ট) শত শত অনিয়মিত অভিবাসনপ্রত্যাশী স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা করলে মরক্কোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সীমান্ত এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। মরক্কোর সংবাদমাধ্যম হিবাপ্রেসের তথ্য অনুযায়ী, সীমান্ত চৌকি জোরপূর্বক অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এ ঘটনায় অন্তত ৫০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

পরপর গণহারে সীমান্ত অতিক্রমের চেষ্টার কারণে মরক্কোর বেনি আনসার শহর ও মেলিলার মধ্যকার বেনি আনসার সীমান্ত ক্রসিং টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে সীমান্ত দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ, বিশেষ করে বিদেশ থেকে দেশে ফেরা মরক্কোর প্রবাসীরা ভোগান্তিতে পড়েছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সেউতা সীমান্ত দিয়ে প্রবেশ করা প্রায় ৬০ হাজার মানুষের মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ৪৮ হাজার ৩০০ জনকে মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেউতায় পৌঁছানোর উদ্দেশ্যে সাগর পাড়ি দেওয়ার সময় কয়েকজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া সীমান্ত বেড়ার কাছে পদদলিত হয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে। স্পেনের অংশে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত কয়েক দিনে ইউরোপে প্রবেশের আশায় হাজার হাজার মানুষ মরক্কোর উত্তরাঞ্চলের সেউতা ও মেলিলা সীমান্ত এলাকায় জড়ো হয়েছেন। উন্নত জীবনের আশায় তারা অনিয়মিত অভিবাসনপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন।

উল্লেখ্য, সেউতা ও মেলিলা মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত ছিটমহল। আফ্রিকা মহাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব এলাকা অনিয়মিত অভিবাসন সংকটের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  বরানগরে লরির ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যু, আহত বাবা; এলাকায় উত্তেজনা

সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :
জনপ্রিয় নিউজ

যান্ত্রিক জীবনের ক্লান্তি ভেঙে প্রাণের স্পর্শে একদিন

মরক্কো-মেলিলা সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫০

সময়: ০৮:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

মরক্কো ও স্পেন-শাসিত মেলিলা সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (১ আগস্ট) শত শত অনিয়মিত অভিবাসনপ্রত্যাশী স্পেনের স্বায়ত্তশাসিত ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা করলে মরক্কোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সীমান্ত এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। মরক্কোর সংবাদমাধ্যম হিবাপ্রেসের তথ্য অনুযায়ী, সীমান্ত চৌকি জোরপূর্বক অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এ ঘটনায় অন্তত ৫০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

পরপর গণহারে সীমান্ত অতিক্রমের চেষ্টার কারণে মরক্কোর বেনি আনসার শহর ও মেলিলার মধ্যকার বেনি আনসার সীমান্ত ক্রসিং টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে সীমান্ত দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ, বিশেষ করে বিদেশ থেকে দেশে ফেরা মরক্কোর প্রবাসীরা ভোগান্তিতে পড়েছেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সেউতা সীমান্ত দিয়ে প্রবেশ করা প্রায় ৬০ হাজার মানুষের মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ৪৮ হাজার ৩০০ জনকে মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সেউতায় পৌঁছানোর উদ্দেশ্যে সাগর পাড়ি দেওয়ার সময় কয়েকজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া সীমান্ত বেড়ার কাছে পদদলিত হয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে। স্পেনের অংশে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত কয়েক দিনে ইউরোপে প্রবেশের আশায় হাজার হাজার মানুষ মরক্কোর উত্তরাঞ্চলের সেউতা ও মেলিলা সীমান্ত এলাকায় জড়ো হয়েছেন। উন্নত জীবনের আশায় তারা অনিয়মিত অভিবাসনপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন।

উল্লেখ্য, সেউতা ও মেলিলা মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত ছিটমহল। আফ্রিকা মহাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব এলাকা অনিয়মিত অভিবাসন সংকটের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন এর মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সূত্র: আনাদোলু এজেন্সি