Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ; ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার অভাবের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চার মাসের অন্তঃসত্ত্বা ট্রলি চালক থেকে কোটি টাকার মালিক, মাদক ও জমি দখলের অভিযোগ নয়ন ডাক্তারের বিরুদ্ধে বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক  “আমি নারী” এসএসসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে জিপিএ-৫ এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিবের কন্যাকে অভিনন্দন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ম্যানেজিং কমিটিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি, বহাল এনটিআরসিএর নিয়ম

  • Reporter Name
  • সময়: ০৮:০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের যে নিয়ম রয়েছে, সেটিই বহাল থাকছে।

সোমবার (১০ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

শিক্ষামন্ত্রীর বক্তব্য

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এক ফেসবুক পোস্টে জানান, ২০০৫ সালে তৎকালীন খালেদা জিয়া সরকারের সময়ে এনটিআরসিএ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার উপায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

এ বিষয়ে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সভার কার্যবিবরণী ঘিরে বিভ্রান্তি

তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভার কার্যবিবরণী নিয়ে এ বিষয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই নথিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সরাসরি সুপারিশের ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে।

তবে মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি বা নতুন কোনো পরিপত্র জারি করা হয়নি।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের কিংবদন্তি সংবাদ উপস্থাপক কাইটি টং অবসরের ঘোষণা দিলেন

ফলে আপাতত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর থাকছে এবং এনটিআরসিএর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া চলবে।

Tag :
জনপ্রিয় নিউজ

এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ

ম্যানেজিং কমিটিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি, বহাল এনটিআরসিএর নিয়ম

সময়: ০৮:০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের যে নিয়ম রয়েছে, সেটিই বহাল থাকছে।

সোমবার (১০ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

শিক্ষামন্ত্রীর বক্তব্য

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এক ফেসবুক পোস্টে জানান, ২০০৫ সালে তৎকালীন খালেদা জিয়া সরকারের সময়ে এনটিআরসিএ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার উপায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

এ বিষয়ে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সভার কার্যবিবরণী ঘিরে বিভ্রান্তি

তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভার কার্যবিবরণী নিয়ে এ বিষয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই নথিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সরাসরি সুপারিশের ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে।

তবে মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি বা নতুন কোনো পরিপত্র জারি করা হয়নি।

আরও পড়ুনঃ  পদায়নের দেড় মাসের মাথায় ওএসডি