Dhaka ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছাত্রকে মারধর করলো জুয়াড়ি খুলনায় কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ জাবেদ কাউছার সবুজের ৫৩তম জন্মদিন উদযাপন খুলনা রেঞ্জ ডিআইজি উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত  কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গঠনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

যাত্রীবেশে উঠে কিশোর ইজিবাইক চালককে জিম্মি: পুলিশের অভিযানে ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১২ Time View

মোঃ ফজলুল কবির গামা
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাঠ এলাকায় ১৪ বছর বয়সী এক ইজিবাইক চালককে জিম্মি করে ইজিবাইক ও মোবাইল ফোন লুটের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত চার ডাকাতসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে চারজন ব্যক্তি যাত্রীবেশে কিশোর চালক মিশকাতের ইজিবাইকে ওঠে। পরে ঝিনাইদহ সদর থানার সুতরের খাল বংকিরা মাঠের একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে তার মুখ, হাত ও পা বেঁধে ইজিবাইক এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ২১ জুলাই ঝিনাইদহ সদর থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে ইজিবাইক লুটের ঘটনায় সরাসরি জড়িত ডাকাত আকাশ সর্দারকে গ্রেফতার করা হয়। পরে কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়ারুল, সিরাজুল ইসলাম ও আখতার মোল্লাকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর ও কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত রাশিদুল ইসলাম, লিটন আলী, সজীব শেখ, মাসুদ রানা এবং ইসলাম খান তাহেরকে গ্রেফতার করা হয়। এছাড়া মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে লুণ্ঠিত ইজিবাইক, একটি মোবাইল ফোন, আরও আটটি মোবাইল ফোন এবং ইজিবাইক বিক্রির ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১০ লাখ টাকার বিনিময়ে মাদক ও প্রাইভেটকার ছেড়ে দেওয়ার অভিযোগ: হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও পাবনা জেলায় দস্যুতা ও ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, দস্যুতা ও ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ছাত্রকে মারধর করলো জুয়াড়ি

যাত্রীবেশে উঠে কিশোর ইজিবাইক চালককে জিম্মি: পুলিশের অভিযানে ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেফতার

সময়: ১১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মোঃ ফজলুল কবির গামা
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাঠ এলাকায় ১৪ বছর বয়সী এক ইজিবাইক চালককে জিম্মি করে ইজিবাইক ও মোবাইল ফোন লুটের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত চার ডাকাতসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে চারজন ব্যক্তি যাত্রীবেশে কিশোর চালক মিশকাতের ইজিবাইকে ওঠে। পরে ঝিনাইদহ সদর থানার সুতরের খাল বংকিরা মাঠের একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে তার মুখ, হাত ও পা বেঁধে ইজিবাইক এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ২১ জুলাই ঝিনাইদহ সদর থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে ইজিবাইক লুটের ঘটনায় সরাসরি জড়িত ডাকাত আকাশ সর্দারকে গ্রেফতার করা হয়। পরে কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়ারুল, সিরাজুল ইসলাম ও আখতার মোল্লাকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর ও কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত রাশিদুল ইসলাম, লিটন আলী, সজীব শেখ, মাসুদ রানা এবং ইসলাম খান তাহেরকে গ্রেফতার করা হয়। এছাড়া মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে লুণ্ঠিত ইজিবাইক, একটি মোবাইল ফোন, আরও আটটি মোবাইল ফোন এবং ইজিবাইক বিক্রির ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক