Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গঠনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড বকশীগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দী পরিবারগুলোর পাশে বিএনপি নেতা শাকিল মায়াকান্না নয়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অন্তত একটি দাবি সংসদে উত্থাপন করুন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ গোয়াইনঘাটে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত তাহিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে অসহায় ৩০ পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

  • Reporter Name
  • সময়: ১১:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১২ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

স্বাধীনতার সাহসী সৈনিক, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ আর নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ২ মাস ২ দিন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কার্তিকপুর বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং মধ্যনগর থানার পুলিশের সাত সদস্যের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গার্ড অব অনার শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন,
“বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ ছিলেন স্বাধীনতার একজন সাহসী সৈনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্র তাঁর এই অবদানের প্রতি সম্মান জানিয়ে আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দিয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পিতার মৃত্যুতে শোকাহত তাঁর একমাত্র ছেলে বলেন,
“আমার বাবা ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি সারাজীবন দেশের জন্য কাজ করে গেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।”

আরও পড়ুনঃ  সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গঠনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

স্থানীয়রা বলেন,
“আব্দুল মজিদ মিয়া ছিলেন এলাকার গর্ব। তিনি সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকতেন। একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে মধ্যনগর একজন অভিভাবককে হারালো।”

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

সময়: ১১:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬